NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আটলান্টিক সিটিতে প্রবাসীদের ‘খৃস্টীয় নববর্ষ ২০২৩’ বরন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২৫ এএম

আটলান্টিক সিটিতে প্রবাসীদের ‘খৃস্টীয় নববর্ষ ২০২৩’ বরন

মহাকালের গর্ভে বিলীন হয়ে গেল আরো একটি বছর । ‘করোনামুক্ত বিশ্ব’ দেখার প্রত্যাশার ঝাঁপি খুলে বিশ্বময় আশা জাগানিয়া যে নতুন সূর্যটি উঠেছে, সেটি নতুন বছরের। বিশ্ববাসী প্রবেশ করল একুশ শতকের তৃতীয় দশকের আরো একটি নতুন বছরে।

বিদায়ী বছরের ব্যর্থতাকে সরিয়ে রেখে নতুন বছরে নতুনভাবে শুরু হলো পথচলা। পুরনো বছরের সংশয়, সংকট, উদ্বেগ কাটিয়ে উঠে নতুন আশায় নতুন করে দিনযাপন শুরু আজ থেকে।

সমগ্র বিশ্ববাসীর মতো যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসীরাও ‘খৃষ্টীয় নববর্ষ -২০২৩’ বরন করেছে।

ক্যাসিনো শহর হিসাবে খ্যাত আটলান্টিক সিটির বিখ্যাত ক্যাসিনোসমূহ নানা বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরন করে।প্রবাসীরা এসব আয়োজনে পরিবার- পরিজন নিয়ে অংশগ্রহন করে।অনেক প্রবাসী নিজেদের গৃহকোণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।সেসব অনুষ্ঠানে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবরা মিলে আনন্দ উৎসবে মেতে ওঠে।ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই সবাই ভেঁপু বাজিয়ে, উল্লাসধ্বনি করে নতুন বছরকে সুস্বাগত জানায়।

সময়ের সাথে পাল্লা দিয়ে এক সময় নিভে আসে বর্ষবরনের আনন্দ আলো।প্রবাসীরা নতুন বছরকে আবাহনের আনন্দ রেণু গায়ে মেখে ফিরে যায় নিজ ডেরায়, প্রত্যাশা তাদের নতুন বছর বয়ে আনবে সবার জন্য সুখ ও সমৃদ্ধি ।