NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

বিমানবন্দরে চরম ট্রোলড রণবীর-দীপিকা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৩৬ পিএম

>
বিমানবন্দরে চরম ট্রোলড রণবীর-দীপিকা

তেইশ সালের শুরুতে কে কী করল তার হিসাব কষা শুরু হয়েছে। এদিক থেকে বলিউড তারকাদের মধ্যে প্রথম কে ট্রোলড হলো সেই তালিকায় হয়তো এক নাম্বারে থাকবেন তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

সোমবার (২ জানুয়ারি) সকালেই বলিপাড়ার তারকা দম্পতিকে দেখা গেল মুম্বাইয়ের বিমানবন্দরে। একেবারে স্টাইলিশ অবতারে। দুই তারকারই পরনে কালো জ্যাকেট। দীপিকা পরেছিলেন লেদারের কালো জ্যাকেট। রণবীরও তাই। চোখে তাদের রোদচশমা।

গাড়ি থেকে নেমে একে-অপরের হাত ধরে বিমানবন্দরে ঢুকলেন রণবীর-দীপিকা। একেবারে কুল লুক। হাতের ব্যাগ-পত্তর দিয়ে দিয়েছেন অন্য আরেকজনকে। ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দিলেন দম্পতি। আর সেই মুহূর্তের ছবি, ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে রণবীর-দীপিকা।

নিন্দুকদের মন্তব্য, ‘নিজের ব্যাগটাও কি বইতে পারেন না আপনারা? আপনাদের দু’দুটো ব্যাগ অন্য কারো হাতে দিয়ে দিব্যি চলছেন। এত্ত বড় সেলিব্রিটি হয়ে গেছেন?’ এখানেই অবশ্য় থামেননি নেটদুনিয়ার নীতি কথকেরা। কারো আবার নজর কেড়েছে রণবীর-দীপিকার বিমানবন্দরে প্রবেশের সময় হাত ধরার বিষয়টি।

এক নেটিজেনের মন্তব্য, ‘দীপিকা কি ক্যাটরিনার স্টাইল ফলো করলেন নাকি। ভিকি যেরকম সবসময়ে বউয়ের হাত ধরে চলেন। তেমনই কি তিনিও রণবীরকে তার হাত ধরে চলার নির্দেশ দিয়েছেন!’

প্রসঙ্গত, ‘বেশরম রং’ নিয়ে এমনিতেই প্রচুর বিতর্কের মুখে আছেন দীপিকা। চলতি মাসের ২৫ তারিখ মুক্তি পাবে তার ‘পাঠান’ ছবিটি। এতে তার বিপরীতে আছেন শাহরুখ খান। অন্যদিকে, রণবীরের হাতে রয়েছে বেশ কিছু নতুন প্রজেক্টের কাজ। দক্ষিণের জনপ্রিয় পরিচালক এস শংকরের সিনেমাতেও কাজ করবেন এ বছর।