NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ক্রিকেটার মিতুর ‘জার্সি নম্বর ১৬’


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০৮:৫৯ এএম

>
ক্রিকেটার মিতুর ‘জার্সি নম্বর ১৬’

ঢাকাই সিনেমার চলতি প্রজন্মের নায়িকা জাহারা মিতু। এক সময় ক্রিকেটের অনুষ্ঠান উপস্থাপনা করতেন তিনি। সেখান থেকে এসেছেন সিনেমায়। এবার ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন নারী ক্রিকেটারের গল্পের সিনেমা ‘জার্সি নম্বর ১৬’তে। সিনেমাটি নির্মাণ করবেন তারিক মুহাম্মদ হাসান। এতে মিতুর বিপরীতে থাকবেন আবু হুরায়রা তানভীর।

সিনেমাটি নিয়ে জাহারা মিতু বলেন, ‘ক্রিকেট সবসময়ই আমার ভালোবাসার একটা জায়গা জুড়ে আছে। আর এই গল্পটি গড়ে উঠেছে মূলত প্রত্যন্ত অঞ্চলের একটি মেয়ের ক্রিকেটার হওয়ার সংগ্রামকে ঘিরে।’

তিনি আরও যোগ করেন, ‘চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আমার অসুস্থতার কারণে সামনের মাস থেকে শুরু হবে। এই সিনেমায় নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রস্তুত আমি।’

উল্লেখ্য, জাহার মিতু ক্যারিয়ারে এ পর্যন্ত হাতেগোনা কয়েকটি সিনেমায় যুক্ত হলেও এরইমধ্যে তিনি জুটি বেঁধেছেন এপারের সুপারস্টার শাকিব খান এবং ওপারের সুপারস্টার দেবের সঙ্গে।