NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo
জানালেন ইসি আনিছুর

ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন


খবর   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৫, ০১:০২ এএম

ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন

ঢাকা: চলতি বছরে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।  

আজ রবিবার (১ জানুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এই বছরজুড়ে চলবে নির্বাচনী মহাযজ্ঞ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলবে নির্বাচন কমিশন।

 

২ মার্চের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত হবে। মে মাসের মধ্যেই নির্বাচনে এলাকার সীমানা নির্ধারণের কাজ চূড়ান্ত করা হবে। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এদিকে সম্প্রতি অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটগ্রহণে ধীরগতির কারণ খতিয়ে দেখবে নির্বাচন কমিশন (ইসি)। গত ২৭ অক্টোবর রসিক নির্বাচনে কিছু কিছু কেন্দ্রে ভোটগ্রহণে ব্যাপক ধীরগতি দেখা দেয়। ইভিএমে ভোট গড়ায় রাত ৮টা পর্যন্ত।

এ নিয়ে আনিছুর রহমান বলেন, ভোটগ্রহণে বিলম্বের কারণ খুঁজতে আমরা আগামী সপ্তাহে বসব। সাংবাদিক যারা ঢাকা থেকে গিয়েছিলেন তাদের আমন্ত্রণ জানাব। সংশ্লিষ্টদেরও আমন্ত্রণ জানাব। এ ছাড়া ভোটগ্রহণ কর্মকর্তা থাকবেন।

তিনি বলেন, একটা কেন্দ্রে সন্ধ্যা ৭টার সময়ও ৩০ ভোটার লাইনে ছিলেন। শেষ হতে হয়তো রাত ৮টা বেজে গেছে। এটা আমরা অতীতে দেখিনি। কেন হয়েছে এমন, আগামী সপ্তাহে খতিয়ে দেখব।