NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাজনীতির অন্ধকার পথ ছেড়ে দেবে বিএনপি, আশা সেতুমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম

রাজনীতির অন্ধকার পথ ছেড়ে দেবে বিএনপি, আশা সেতুমন্ত্রীর

ঢাকা: দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার (১ জানুয়ারি) সেতু ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি শুভেচ্ছা জানান।

এ সময় নতুন বছরে নেতিবাচক রাজনীতির অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে বিরোধী দল ইতিবাচক ধারায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে বিরোধী দল ইতিবাচক ধারায় ফিরবে, এটা আশা করে আওয়ামী লীগ।

 

 

তিনি আরো বলেন, স্বপ্নের পদ্মা সেতু চালুর পর আজ পর্যন্ত ৪০৩ কোটি টাকার টোল আদায় হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য একটি সুখবর।

এরপর মন্ত্রী সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন এবং খোঁজখবর নেন।