NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দর্শনার্থীরাই আজ মেট্রোর যাত্রী!


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৩ এএম

>
দর্শনার্থীরাই আজ মেট্রোর যাত্রী!

পান চিবোতে চিবোতে একরকম হন্তদন্ত হয়ে আসা সাভারের মাছ ব্যবসায়ী মুরাদ আগারগাঁও মেট্রোরেল স্টেশনে ঢোকার মুখে আনসারকে লক্ষ্য করে প্রশ্ন, টিকিট কি ছাড়ছে? কখন ছাড়বে? 

মাছের এ ব্যবসায়ী থাকেন রাজধানীর মোহাম্মদপুরে। সকালে মেট্রোরেল চলাচল শুরু হবে। মেট্রোরেল দেখা, শখের বশেই ভ্রমণ করার ইচ্ছা থেকে আগারগাঁও স্টেশনে এসেছেন তিনি।

পানের পিক ফেললে জরিমানাসহ মেট্রোরেলে ওঠার নিয়ম শৃঙ্খলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পান খাইয়াই ঢুকমু। নিয়ম জানি। লাইনে সিরিয়াল পাই নাই। জানি না আজ উঠতে পারবো কি না? লম্বা লাইন। 

শুধু মুরাদ নন, রাজধানীর জুরাইনসহ ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে পরিবার নিয়ে ভোর থেকে আগারগাঁও স্টেশনে ভিড় করতে দেখা যায় বহু যাত্রীকে।

‘যে পরিমাণ ভিড় মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে, তাতে সারাদিনেও সব যাত্রীকে হয়তো ওঠানো সম্ভব হবে না’, লাইনে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেন রাজধানীর জুরাইন থেকে আসা ব্যবসায়ী মো. শামসুল আলম। 

dhakapost

তিনি ঢাকা পোস্টকে বলেন, ছেলে আবু সালেহ নাহিদকে নিয়ে এসেছি। মেট্রোরেলের যুগে বাংলাদেশ। সারাজীবন সিনেমাতেই দেখেছি। আজ তা বাংলাদেশেই বাস্তব। তা নিজের চোখে দেখা, ভ্রমণ করার শখেই আসা।

ছেলে নাহিদ বলেন, খুব ভালো লাগছে। বাবার সঙ্গে সেই ভোরে এসে লাইনে দাঁড়িয়েছি। মেট্রোরেলে উঠবো দিয়াবাড়ি যাবো, আবার আসবো। 

কিশোরগঞ্জ থেকে সপরিবারে ভোরে ঢাকায় এসেছেন সাইফুর রহমান। তিনি বলেন, মেট্রোরেল দেখার জন্যই এসেছি। ভ্রমণ করবো, ঘুরবো দিয়াবাড়ি। এরপর আবার চলে আসবো আগারগাঁও। রাতেই ফিরে যাবো কিশোরগঞ্জ। খুবই আনন্দ লাগছে যে, বাংলাদেশ মেট্রোর যুগে। 

ছেলে পবিত্র বলেন, অনেক আনন্দ হচ্ছে। প্রথম মেট্রোরেলে উঠবো ভেবেই খুশি লাগছে।

রাজধানীর বাড্ডা থেকে আসা শিক্ষার্থী তাওহিদ বলেন, সকাল ৭টায় এসেছি। আটটায় ছাড়ার কথা কিন্তু ছাড়তে পাড়েনি, প্রথম দিনেই দেরি হচ্ছে। মূলত দেখার জন্যই এসেছি। ব্যবস্থাপনা ভালো লাগছে না। বিশৃঙ্খলা দৃশ্যমান। টিকিট ছাড়তেও দেরি। বিষয়টি ভালো লাগেনি।