NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সিকিমে ব্যাপক তুষারপাত, উচ্ছ্বসিত পর্যটকরা


খবর   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৫, ০৮:৩৫ এএম

>
সিকিমে ব্যাপক তুষারপাত, উচ্ছ্বসিত পর্যটকরা

সিকিমে আবারও তুষারপাত শুরু হয়েছে। বড়দিনের সকাল থেকেই পূর্ব সিকিমের নাথু লা, উত্তর সিকিমের লাচুং, লাচেনের মতো উঁচু এলাকায় তুষারপাত শুরু হয়েছিল। তার তিন দিন পর বুধবার দুপুর থেকে আবারও ব্যাপকভাবে তুষারপাত শুরু হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল থেকেই সিকিমের আবহাওয়া ছিল থমথমে। বেলা বাড়তেই শুরু হয় তুষারপাত। বিকেলের মধ্যে উত্তর সিকিমের লাচুং, লাচেনসহ বিস্তীর্ণ এলাকা ঢেকে যায় বরফের সাদা চাদরে। মূলত উত্তর সিকিমের লাচুং ও লাচেন— এই দুই শহরে ব্যাপক তুষারপাত হয়েছে। দিনে তাপমাত্রা ছিল হিমাঙ্কের পাঁচ ডিগ্রিরও নিচে। রাতের তাপমাত্রা ছিল আরও নিম্নগামী। নতুন বছরের আগে এই আবহাওয়া বেশ উপভোগ করছেন পর্যটকরা।

সিকিম আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বড়দিনেই মৌসুমের প্রথম তুষারপাত হয় উত্তর সিকিমে। অন্যদিকে, এ রাজ্যের উচ্চতম স্থান সান্দাকফু-সহ বিভিন্ন এলাকায় তুষারপাতের পরিস্থিতি তৈরি হচ্ছে ধীরে ধীরে। বুধবার সন্ধ্যার পর থেকে সমতল ছিল কুয়াশায় ঢাকা। রাত বাড়তেই পাহাড়-সহ সমতলের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টি হয়েছে শিলিগুড়িতেও।

ভারতের আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, ব্যাপক ঝড়বৃষ্টির প্রভাবে তুষারপাত হবে। দার্জিলিং পাহাড়ের নিচু এলাকাগুলোতে এখনও তুষারপাত হয়নি। গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে দার্জিলিংয়ে বরফ পড়তে শুরু করেছিল। এবারও ডিসেম্বরের শেষে পাহাড়ের কিছু জায়গায় তুষারপাত হচ্ছে।