NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

ওরা ভবিষ্যতের কথা ভাবে না, তুনিশার মৃত্যু প্রসঙ্গে পরিচালক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৩:৫৬ এএম

>
ওরা ভবিষ্যতের কথা ভাবে না, তুনিশার মৃত্যু প্রসঙ্গে পরিচালক

তুনিশা শর্মার অকাল মৃত্যু রহস্য ক্রমশ আরও ডালপালা মেলছে। এরইমধ্যে গ্রেপ্তার হয়েছেন তার প্রাক্তন প্রেমিক শেজান খান। 

তুনিশা শর্মাকে শেষ দেখা যাবে আব্বাস-মস্তানের ‘থ্রি-মঙ্কিজ’ সিনেমায়। 

তুনিশার প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আব্বাস। তিনি বলেন, মাত্র ২০ বছর বয়সে এমন পরিণতি। ভাবলেই খারাপ লাগছে। এক বারও নিজের মা-বাবা পরিবারের কথা ভাবল না তুনিশা। বর্তমান প্রজন্ম ভবিষ্যতের কথা না ভেবেই এমন সব পদক্ষেপ নেয়, যা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারব না। আমাদের পরিচালিত সিনেমাতে তুনিশা অভিনয় করেছেন। ভাবতেই পারছি না ও নেই। 

ইংরেজি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’-এর গল্পকে ভারতীয় প্রেক্ষাপটে বেঁধেছেন পরিচালকদ্বয়।

প্রসঙ্গত, ২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তুনিশা শর্মার। এই মৃত্যু নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওতও। নায়িকা লিখেছেন- একজন নারী সব ক্ষতি মেনে নিতে পারে। ভালোবাসা, সম্পর্ক, বিয়ে সব ক্ষতি মানতে পারে। কিন্তু যা মেনে ওঠা অসম্ভব সেটা যখন সে জানে তার ভালোবাসায় কখনও ভালোবাসাই ছিল না। বিপরীতে থাকা মানুষটার কাছে যদিও অন্য মানুষটার আবেগ, প্রেম নিয়ে খেলা করাটা খুব সহজ। আসলে স্বার্থ নিয়ে যারা আসেন তারা খুব সহজেই অন্যকে শোষণ করতে পারেন।