NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিশ্ব অর্থনীতি টালমাটাল, আমাদের সতর্ক হতে হবে : আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৭ এএম

>
বিশ্ব অর্থনীতি টালমাটাল, আমাদের সতর্ক হতে হবে : আইনমন্ত্রী

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনাভাইরাসের প্রভাবে বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশকে সতর্ক ও মিতব্যয়ী হতে হবে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, একটি দেশকে আর্থিকভাবে সচ্ছল থাকতে তিন মাসের ইমপোর্ট বিল পেমেন্ট করার মতো রিজার্ভ থাকতে হয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বিশ্ব অর্থনীতি অনেক ক্ষেত্রে টালমাটাল। পাকিস্তানের যেখানে দুই মাস এবং শ্রীলঙ্কার মাত্র এক দিনের ইমপোর্ট বিল পেমেন্টের সামর্থ্য রয়েছে, সেখানে আমাদের বাংলাদেশের সাত থেকে সাড়ে সাত মাসের ইমপোর্ট বিল পেমেন্টে করার মতো রিজার্ভ রয়েছে। কিন্তু এরপরও আমাদের সতর্ক হতে হবে। 

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি সাব-রেজিস্টারদের উদ্দেশে বলেন, আপনারা জনগণের সেবা করুন। সরকার আপনাদের পুরস্কৃত করবে। আপনাদের দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। রেজিস্ট্রেশন বিভাগে ডিজিটালাইজেশন করার পাশাপাশি সাব-রেজিস্ট্রারদের সর্বাধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন মন্ত্রণালয়ের সচিব মো. মইনুল কবির, মো. গোলাম সারওয়ার ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক।

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দাবি তুলে ধরেন সংগঠনের মহাসচিব মো. জাহিদ হোসেন।