NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

বাংলাদেশের অগ্রযাত্রায় আরেকটি পালক দিতে পারলাম : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০১:১৮ পিএম

বাংলাদেশের অগ্রযাত্রায় আরেকটি পালক দিতে পারলাম : প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রায় আরেকটি পালক আজ আমরা দিতে পারলাম, সংযোজিত করতে পারলাম। এটাই হচ্ছে বড় কথা। কিছুক্ষণ আগেই সেটা উদ্বোধন করেছি। সেটা হচ্ছে মেট্রো রেল।

 

 

এর আগে আজ সকাল ১১টার দিকে উত্তরার দিয়াবাড়ি মাঠে ফলক উন্মোচনের মধ্য দিয়ে দেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির মেট্রো রেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে সুধী সমাবেশে যোগ দেন তিনি।  

দেশের প্রথম মেট্রো রেলের সূচনা হচ্ছে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬-এর মাধ্যমে। অপেক্ষার পালা শেষ করে চালু হচ্ছে মেট্রো রেল। আগামীকাল বৃহস্পতিবার থেকে সাধারণ যাত্রী পরিবহনও শুরু হবে।  

দেশের প্রথম উড়াল মেট্রো রেলে ঘণ্টায় ৬০ হাজার এবং দিনে পাঁচ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে। ছয়টি কোচ সংবলিত প্রতিটি একমুখী রেলগাড়ি প্রতিবারে ৩৮ মিনিটে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে থেমে সর্বোচ্চ দুই হাজার ৩০৮ জন যাত্রী পরিবহন করতে পারবে। মেট্রো রেলে অল্প সময়ে অধিকসংখ্যক যাত্রী পরিবহন করা সম্ভব হবে। এতে ছোট যানবাহনের ব্যবহার ব্যাপকভাবে কমবে।