NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

উত্তাল সাগরেও আনন্দে মেতেছেন পর্যটকরা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২২ এএম

>
উত্তাল সাগরেও আনন্দে মেতেছেন পর্যটকরা

বৈরী আবহাওয়ার প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। অস্বাভাবিক জোয়ারে বেড়েছে সাগরের উচ্চতা। সৈকতের পাড়ে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। এর মধ্যেই কক্সবাজারে থাকা পর্যটকরা উদাসীন হয়ে সাগরে নামছেন। 

প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও সেটি মানছেন না অনেকে। উত্তাল ঢেউয়ের মাঝেই তারা সাগরে নেমে উল্লাসে মেতেছেন। লাইফগার্ডের কোনো নির্দেশনাও মানছেন না পর্যটকরা। শনিবার (১৮ জুন) দুপুরে কক্সবাজার সৈকতে এমন চিত্র দেখা গেছে। 

এদিকে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে না নামতে সৈকত এলাকায় মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন। লাইফগার্ড কর্মীরাও সচেতন করছেন পর্যটকদের। তবে সব কিছু উপেক্ষা করে ঢেউয়ের তালে মেতেছেন পর্যটকরা। সন্ধ্যায়ও সৈকতে পর্যটকদের আনাগোনা দেখা গেছে।

লালমনিরহাট থেকে আসা পর্যটক ফয়সাল বলেন, বন্ধুদের নিয়ে গোসলে নেমেছি। একদিকে বৃষ্টি অন্যদিকে ঢেউ, বেশ আনন্দ করেছি। তবে পুলিশ বারবার মাইকিং করায় বেশি দূরে যাইনি।

dhakapost

খুলনা থেকে আসা রাহুল বলেন, সকালে কক্সবাজার এসেছি। তবে আসার পরেই আবহাওয়া খারাপ। ভালো হলে থাকব, নয়তো মঙ্গলবার চলে যাব।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টোয়াক) সভাপতি আনোয়ার কামাল বলেন, কক্সবাজারে এখনো অনেক পর্যটক অবস্থান করছেন। তাদের নিরাপদে রাখতে ট্যুরিস্ট পুলিশ, পর্যটন ব্যবসায়ী ও টোয়াক যৌথভাবে কাজ করছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সহকারী পুলিশ সুপার রেজাউল করিম বলেন, বৈরী আবহাওয়ার প্রভাবে সমুদ্র কিছুটা উত্তাল। তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। যারা সাঁতার জানেন না , তাদের সমুদ্রে নামতে নিষেধ করছি। যদি আবহাওয়া আরও বেশি খারাপ হয়, তাহলে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সৈকতে গোসল করা বন্ধ করে দিব।