NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

লিবিয়ার সঙ্গে সরকারি পর্যায়ে যোগাযোগে এমওইউর খসড়া অনুমোদন


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৭:৩২ পিএম

>
লিবিয়ার সঙ্গে সরকারি পর্যায়ে যোগাযোগে এমওইউর খসড়া অনুমোদন

বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে ‌‘জয়েন্ট কো-অপারেশন ইন দ্যা ফিল্ড অব রিক্রুটমেন্ট অব ওয়ার্ক’ বিষয়ক সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ব্রিফিংয়ে এ তথ্য জানান।

 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে জয়েন্ট কো-অপারেশন ইন দ্যা ফিল্ড অব রিক্রুটমেন্ট অব ওয়ার্ক বিষয়ক সমঝোতা স্মারক অনুমোদন দেওয়া হয়েছে। এখন এমওইউ স্বাক্ষরিত হবে। এটি হলে লিবিয়ার সঙ্গে সরকারি পর্যায়ে যোগাযোগ স্থাপিত হবে। পাশাপাশি আমাদের শ্রম বাজারে নতুন দুয়ার উন্মোচিত হবে।

কবির বিন আনোয়ার বলেন, এমওইউ প্রস্তুত করার সময় লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস ও লিবিয়ার সরকার এবং আমাদের আইন বিষয়ক বিভাগের মতামত বিবেচনা করা হয়েছে। এখন এটি স্বাক্ষর হবে। আজ মন্ত্রিসভায় এ সংক্রান্ত খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।