NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

মায়ের শততম জন্মদিনে পা ধুইয়ে দিলেন, আশীর্বাদ নিলেন মোদি


খবর   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৪, ১০:০২ এএম

>
মায়ের শততম জন্মদিনে পা ধুইয়ে দিলেন, আশীর্বাদ নিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি শনিবার নিজের শততম জন্মদিনে পৌঁছেছেন। বিশেষ এই দিনটিতে মাকে সময় দিতে রাজধানী দিল্লি থেকে গুজরাট গিয়েছেন নরেন্দ্র মোদি।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল সকাল গুজরাটের গান্ধীনগর শহরে পৌঁছে যান মোদি। সেখানে তিনি মায়ের সঙ্গে সময় কাটান, তার পা ধুইয়ে দেন এবং আশীর্বাদ নেন।

মায়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আবেগঘন বার্তাও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘মা…কেবল একটি ছোট্ট শব্দ নয়, বরং এই শব্দের সঙ্গে হাজারো আবেগ জড়িয়ে আছে। আজ, ১৮ জুন আমার মা হীরাবা ৯৯তম জন্মদিন পালনের মধ্যে দিয়ে শততম বর্ষে প্রবেশ করলেন। এমন বিশেষ দিনে তার প্রতি ভালবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাতে আমি কলম ধরেছি।

১৯২৩ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন হীরাবেন। দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নেওয়ার সময় থেকেই তার মা হীরাবেনও দেশবাসীর কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।

যে কোনও নতুন দায়িত্ব গ্রহণের আগেই মায়ের আশীর্বাদ নেন প্রধানমন্ত্রী। হাজারো ব্যস্ততার মাঝে মায়ের শততম জন্মদিনটিও তাঁর সঙ্গেই কাটাচ্ছেন মোদি। এর আগে চলতি বছর মার্চে মায়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি।

এদিন হীরাবেনের জন্মদিন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গান্ধীনগরে; সেই সঙ্গে গুজরাটের রাজধঅনী আহমেদাবাদের জগন্নাথ মন্দিরে সাধারণ মানুষকে খাওয়ানোর বন্দোবস্তও করা হয়েছে। এর পাশাপাশি আজ পভাগড় মন্দির দর্শনের কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। তারপর যোগ দেবেন ভদোদরার সম্মেলনে।