NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

ভারতে ২০০ কোটি ছাড়াল ‘অ্যাভাটার ২’


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০৯ পিএম

>
ভারতে ২০০ কোটি ছাড়াল ‘অ্যাভাটার ২’

যেখানে ভারতীয় চলচ্চিত্রগুলো হোঁচট খাচ্ছে সেখানে দাপট দেখাচ্ছে হলিউডের কোনো সিনেমা। ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে জেমস ক্যামেরনের নতুন ছবি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। প্রথম সপ্তাহেই ভারতে দুর্দান্ত ব্যবসা করেছিল এই ছবি। সেই একই ধারা অব্যাহত রাখল দ্বিতীয় সপ্তাহেও।

শনিবার (২৪ ডিসেম্বর) ছবিটি ২০.৭৫ কোটি টাকার ব্যবসা করে। ফলে শনিবার পর্যন্ত ভারতে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়াল ২২৩ কোটি টাকায়। যদি এই একই ধারা বজায় রাখে তাহলে শিগগিরই এই ছবি ৩০০ কোটি ছুঁয়ে ফেলবে বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যেই একই সময়ে মুক্তি পাওয়া অন্য ছবিগুলো কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছে এই ছবি।

মনে করা হচ্ছে গত সপ্তাহে মুক্তি পেলেও এই সপ্তাহে আরও ভালো ফল করবে এই ছবিটি। বড়দিন এবং শীতের ছুটিতে দর্শকদের থেকে ভালো সাড়া মিলবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে এই শুক্রবার বলিউডের নতুন ছবি ‘সার্কাস’ মুক্তি পেয়েছে। কিন্তু দর্শকদের একদমই ভালো লাগেনি এই ছবি। ফলে বক্স অফিসে তার স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে। বক্স অফিস ইন্ডিয়ার ওয়েবসাইটের একটি রিপোর্ট অনুযায়ী দক্ষিণ ভারতে এই ছবিটি দারুণ ব্যবসা করছে বলে জানা গিয়েছে। ভারতে এই ছবি যা ব্যবসা করেছে তার ৫০ শতাংশ লাভ এসেছে দক্ষিণ ভারত থেকে।

২০০৯ সালে অবতার প্রথম মুক্তি পেয়েছিল। এরপর তেরো বছর কেটে গিয়েছে। তারপর মুক্তি পেল এই ছবির দ্বিতীয় ভাগ। এই ছবিতে নাভির জলের একটি নতুন জনজাতির দেখা মিলল, নাম মেটকানিয়া। এই ছবিটি বিশ্বজুড়ে ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে। ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি।