NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের সেমিফাইনালে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৪৯ পিএম

>
বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের সেমিফাইনালে বাংলাদেশ

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অ-২৩ মেন্স আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনেও শ্রীলংকার বিপক্ষে ৩-২ সেটে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। আগামীকাল রোববার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। 

শনিবার বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শ্রীলঙ্কার সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রথম সেটে (২৫-১৬) জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় সেটে হারে বাংলাদেশ। চতুর্থ এবং পঞ্চম সেট জিতে ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাফিন। দলকে সেমিফাইনালে তুলে তিনি বলেন, ম্যাচটি কঠিন কঠিন ছিল। তবে আমরা জিতেছি এটাই বড় কথা। আমি সেরা খেলোয়াড় হয়েছি সেটা খুবই আনন্দের।

এদিকে দিনের প্রথম ম্যাচের প্রথম সেটে (২৫-১৬) জয় পায় কিরগিজস্তান, দ্বিতীয় সেটে (২৩-২৫) হারে তারা, তৃতীয় সেটে (২৫-১৭) আবারো জয় পায় কিরগিজস্তান।  চতুর্থ সেটে (২৬-১৯) জিতে নেয় নেপাল। শেষে এসে পঞ্চম সেটে (১৫-৬) পয়েন্টে জয় তুলে নেয় কিরগিজস্তান। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কিরগিজস্তানের নুরিসলাম। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস। 

এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক অ্যাড. ফজলে রাব্বী বাবুল।