NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

২৩ বছর বয়সী মডেলের প্রেমে ৪৮-এর লিওনার্দো!


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৩২ পিএম

>
২৩ বছর বয়সী মডেলের প্রেমে ৪৮-এর লিওনার্দো!

হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর জনপ্রিয়তা অন্যমাত্রায়। ‘টাইটানিক’ তারকার ব্যক্তিগত থেকে কর্মজীবন— সব কিছুতেই ভক্তদের সব সময় কৌতূহল থাকে। সম্পর্ক, ডেট ইত্যাদির জন্যেও বারবার শিরোনামে এসেছেন তিনি। বয়সে অনেক ছোট তরুণীকে ডেট করার জন্য আবারও আলোচনায় লিওনার্দো।

হলিউডে একটি গুজবও প্রচলিত রয়েছে যে ক্যাপ্রিও ২৫ বছরের কম বয়সী নারীদের সঙ্গেই ডেটিং করেন। সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা মরোনের সঙ্গে বিচ্ছেদও হয়েছে অভিনেতার। এরপরেই সুপার মডেল জিজি হাদিদের সঙ্গে ডেটিং করার গুঞ্জনও ভেসে ওঠে।

নভেম্বর মাসেই নিউ ইয়র্ক সিটির কাসা সিপ্রিয়ানিতে তাদের ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছিল। ২৭ বছর বয়সী হাদিদ তার প্রাক্তন প্রেমিক জেইন মালিকের সঙ্গে ব্রেক আপ করেছেন। রিউমার এই ছিল যে জিজি হাদিদ ও ক্যাপ্রিও একে অপরের সঙ্গে ডেটিং করছেন ও তারা নিজেদের সম্পর্কটির বেশ গুরুত্ব দিচ্ছেন। তবে এরই মধ্যে সামনে এলো আরেক নাম! অভিনেত্রী ও মডেল ভিক্টোরিয়া লামাস!

সম্প্রতি হলিউড অভিনেত্রী ও মডেল ভিক্টোরিয়া লামাসের সঙ্গে ডিনারে যেতে দেখা গেছে অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে। ভিক্টোরিয়া তার থেকে ২৫ বছরের ছোট। যদিও সূত্রের দাবি, তারা দুজনে ডেটিং করছেন না। তবে অনেকেই তাদের এই ডিনারের বিষয়টি ডেটিং হিসেবেই দেখছেন! সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবিটি শেয়ার হলে ভক্তরা বেশ নড়েচড়ে বসেছেন।

ডেইলি মেইলের পোস্ট করা ছবি অনুসারে, ক্যাপ্রিও ও ভিক্টোরিয়াকে ‘দ্য বার্ড স্ট্রিট ক্লাব হাউস’ নামে একটি রেস্তোরাঁর বাইরে একসঙ্গে দেখা গেছে। সেখান থেকে তারা আলাদাভাবে চলে গেলেও শেষ পর্যন্ত একসঙ্গে একটি গাড়িতে উঠতে দেখা গেছে তাদের। ভিক্টোরিয়া কালো প্যান্টের সঙ্গে মিল রেখে একটি কালো স্কুপ-নেক ক্রপ টপ পরেছিলেন। লিওনার্দো একটি কালো টি-শার্ট, ব্যাগি ব্লু জিন্স, সাদা স্নিকারের সঙ্গে একটি কালো জ্যাকেট পরেছিলেন। বরাবরের মতোই তার মাথায় ছিল কালো বেসবল ক্যাপ। 

ভিক্টোরিয়া লামাস হলেন অভিনেতা লরেঞ্জো লামাসের কন্যা, যিনি ফ্যালকন ক্রেস্টে অভিনয় করেছিলেন। ভিক্টোরিয়া একজন অভিনেত্রী এবং মডেল, যার ইনস্টাগ্রামে প্রায় ২৩ হাজার ফলোয়ার রয়েছে, যেখানে তিনি প্রায়ই তার ভ্রমণ এবং মডেলিং গিগ সম্পর্কিত পোস্ট ভক্তদের সঙ্গে শেয়ার করেন। ‘দ্য লাস্ট থিং দ্য আর্থ সেড’, ‘এ ভার্চুয়াস রোল’ এবং ‘টু নাইনারের’ মতো চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া।