NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

বাসায় ফিরলেন পরীমণি


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৮ এএম

>
বাসায় ফিরলেন পরীমণি

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ডান হাতের আঙুলে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। এমন সংবাদে প্রিয় অভিনেত্রীকে নিয়ে উৎকণ্ঠায় ছিলেন তার ভক্তরা। স্বস্তির সংবাদ হলো, চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন পরীমণি।

দুর্ঘটনার বিষয়ে পরী জানান, ঘরে ঢুকতে গিয়ে অসাবধানতাবশত দরজায় আঘাতে আঙুলের ভেতরে হাড়ে চিড় ধরেছে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হন নায়িকা। ছয়-সাত ঘণ্টা পাসপাতালে ছিলেন তারপর চিকিৎসা শেষে বাসায় ফিরে আসেন। এ চোটের ফলে ডান হাত বিশ্রামে রাখতে হবে অন্তত মাসখানেক। এমনটাই চিকিৎসকের তরফে পরীর জন্য পরামর্শ।

ব্যান্ডেজের কারণে ডান হাতে খেতে পারছেন না এমনকি ছেলে রাজ্যকে কোলেও নিতে পারছেন না পরীমণি। তিনি বলেন, ‘এখন বাঁ হাত দিয়ে খাওয়াদাওয়া করতে হচ্ছে আমার। বিরক্তিকর একটা অবস্থা। এ ধরনের অভিজ্ঞতা জীবনে প্রথম আমার। কেমন যে লাগে!’

নিজের আসন্ন ছবির প্রচারণার বিষয়ে নায়িকা জানান, যেহেতু ডাক্তারের পরামর্শে বাসায় থাকব সেহেতু আপাতত প্রচারণার কাজ বাসায় বসেই সারতে হবে। ছবি মুক্তির এখনও মাসখানেকের মতো সময় বাকি আছে ততদিনে সুস্থ হয়ে উঠবেন বলেও আশাবাদী তিনি।

উল্লেখ্য, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি নির্মিত হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে। সিনেমাটিতে সিয়াম ও পরীমণি ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। আরও অভিনয় করেছে প্রায় ২০ শিশু। বসুন্ধরা নুডুলস নিবেদিত সরকারি অনুদানের সিনেমাটি মুক্তি পাবে আগামী ২০ জানুয়ারি।