NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে মাঠে নামছে ডিএসসিসি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৩৯ এএম

>
বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে মাঠে নামছে ডিএসসিসি

নিজেদের আওতাধীন এলাকায় বেওয়ারিশ কুকুর বন্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণে মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। চলতি ডিসেম্বর থেকে আগামী জুন মাস পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। পাশাপাশি বেওয়ারিশ কুকুর বন্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণের লক্ষ্যে প্রয়োজনীয় ঔষধপত্র, যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ের জন্য তিন সদস্যের কমিটি গঠন করে দপ্তর আদেশ জারি করেছেন ডিএসসিসি সচিব আকরামুজ্জামান।

সচিব জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ডিএসসিসির অঞ্চল-৪ এর ভেটেরিনারি পরিদর্শককে সদস্য সচিব এবং অঞ্চল-১ এর ভেটেরিনারি কর্মকর্তাকে কমিটির সদস্য করা হয়েছে। গঠিত কমিটি এই কাজের জন্য প্রয়োজনীয় ঔষধপত্র, যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ের কার্যক্রম গ্রহণ করবেন।