NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিশ্বকাপ জয়: আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পাচ্ছেন মেসি


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০২:৪২ এএম

>
বিশ্বকাপ জয়: আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পাচ্ছেন মেসি

৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় বারের মতো বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে নাটকীয় জয়ের মাধ্যমে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে দক্ষিণ আমেরিকান এই দেশটি।

আর এরপরই উচ্ছ্বাসে-উল্লাসে মেতে ওঠেছে পুরো আর্জেন্টিনা। এই উচ্ছ্বাস এতোটাই বেশি যে আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পেতে যাচ্ছে মেসির ছবি। বুধবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।

প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার মুদ্রার নাম আর্জেন্টাইন পেসো। কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন ফুটবল মহামানব মেসির মুখ এখন দেশটির ব্যাংক নোটে রাখার কথা চিন্তা করছে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক। আর সেটি হলে, সব নোটে না হলেও অন্ততপক্ষে ১০০০-পেসোর নোটে মেসির ছবি জায়গা পেতে চলেছে।

এল ফিনানসিরোর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর পর ঐতিহাসিক বিশ্বকাপ জয়কে স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনার ১০০০ পেসোর নোটে মেসির ছবি রাখার পরিকল্পনা করছেন দক্ষিণ আমেরিকার এই দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা।

আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, কাতারে জাতীয় দলের ঐতিহাসিক জয়কে স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক আগ্রহী এবং ফ্রান্সের বিপক্ষে ফাইনালে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে মহাকাব্যিক জয়ের আগে থেকেই এই ধারণাটি নিয়ে কাজ করছে তারা।

সংবাদমাধ্যমটি আরও বলেছে, আলোচিত ১০০০ পেসো নোটের মুদ্রিতব্য খসড়া ভাইরাল হয়ে গেছে এবং ভক্তরাও এটিকে দ্রুতই সার্কুলেশনে দেখতে আগ্রহী।

সংবাদমাধ্যম বলছে, সম্ভাব্য ওই ১০০০ পেসোর নোটের এক পাশে মেসির ছবি থাকবে। সঙ্গে থাকবে মেসির স্বাক্ষর ও মেসির নাম। অন্য পাশে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর দলের উল্লাসের ছবি থাকবে।

আর্জেন্টিনা প্রথমবার বিশ্বকাপ জয়লাভ করে ১৯৭৮ সালে। সেসময়ও আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক প্রথম বিশ্বকাপ জয়ের স্মরণে বাণিজ্যিক মুদ্রা চালু করেছিল।