NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

আলিয়ার আরও প্রশংসা পাওয়া উচিত ছিল: বিদ্যা বালান


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৫, ০৮:০০ এএম

>
আলিয়ার আরও প্রশংসা পাওয়া উচিত ছিল: বিদ্যা বালান

চলতি বছর বলিউড ছবিগুলোর বক্স অফিস একেবারে যাচ্ছেতাই অবস্থা। তার মধ্যে খুব কম ছবিই আছে যেগুলো ভালো ব্যবসা করেছে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি’ এই আকালেও সাফল্যের মুখ দেখেছে। নারীপ্রধান ছবি হয়েও বলিউডে ভালো করার নজির যেখানে হাতেগোনা সেখানে আলিয়া ভাট এক অসাধ্য সাধন করে দেখিয়েছে বললেও অত্যুক্তি হবে না।

এর আগে বলিউডে নারীকেন্দ্রিক ছবি করে সফলতা পেয়েছিল বিদ্যা বালান। তার ‘কাহানি’, ডার্টি পিকচার’ ছবিগুলো সেসময় বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। বিদ্যার পর এমন কৃতিত্ব দেখাল আলিয়া। তাই জুনিয়রের প্রশংসায় পঞ্চমুখ ‘বেগমজান’ অভিনেত্রী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিদ্যা জানিয়েছেন যে, ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’-এর জন্য আলিয়ার আরও বেশি সম্মান প্রাপ্য ছিল। বলিউডে লিঙ্গবৈষম্য নতুন নয়। সেই প্রসঙ্গ টেনে বিদ্যা জানিয়েছেন, যেকোনো পুরুষ সুপারস্টারের ছবি সফল হলে যেভাবে তার কাজের প্রশংসা করা হয়, আলিয়ার ক্ষেত্রে তা ঘটেনি। বরং যাবতীয় প্রশংসা ও সাধুবাক্য বর্ষিত হয়েছে পরিচালক বানসালির ওপর।

বিদ্যা ইন্ডাস্ট্রির পুরুষ বনাম নারীবৈষম্য প্রসঙ্গে আরও মন খুলে কথা বলেছেন। ‘শেরনি’ অভিনেত্রীর মতে, দীর্ঘদিন পরিশ্রমের পর এখন বলিউডে নায়িকারা তাদের পায়ের নীচের জমি শক্ত করতে পেরেছেন। তাই নায়কদের ছবি চলছে না মানেই নারীকেন্দ্রিক ছবির ভবিষ্যৎ অন্ধকার বলে দাগিয়ে দেওয়া যুক্তিহীন।