NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

গাজর খেলেও কি বিতর্ক হবে? ‘বেশরম’ নিয়ে কটাক্ষ ঋত্বিকের


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৪, ০৪:৩৫ এএম

>
গাজর খেলেও কি বিতর্ক হবে? ‘বেশরম’ নিয়ে কটাক্ষ ঋত্বিকের

আবারও ঋত্বিক চক্রবর্তীর হাতের বাইরে তার পুতুল। এবার ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি। নিজের ও হাতের পুতুলের কথোপকথনের ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন অভিনেতা।

বেশ কিছুদিন ধরেই ভেন্ট্রিলোকুইজম করেন ঋত্বিক। নিজের কথা বলা পুতুলের মাধ্যমেই সাম্প্রতিক খবর নিয়ে ছোট ছোট ভিডিও প্রকাশ করেন। কৌতুকের মোড়কেই ব্যক্ত করেন নিজের মতামত। গত ১২ ডিসেম্বর ‘পাঠান’ সিনেমার ‘বেশরম’ গানটি প্রকাশ্যে আসে। তারপর থেকে শুরু হয় বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করে দেওয়া হয় ছবি বয়কটের ডাক। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় ‘বয়কট পাঠান’।

‘বেশরম রং’ গানের একটি দৃশ্যে গেরুয়া রঙের বিকিনি পরেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তা নিয়ে বিস্তর কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপ করা হয়েছে। এই প্রসঙ্গেই এবারের ভিডিওটি প্রকাশ করেছেন ঋত্বিক। “হাতের বাইরে হাতের পুতুল/রঙের সুমতি” কথাটি ক্যাপশনে লিখে ভিডিওটি পোস্ট করেছেন অভিনেতা।

ভিডিওর শুরুতেই ঋত্বিকের হাতের পুতুল বলে ওঠে, “আচ্ছা বড়দা আমি যদি ক্যামেরা অন করে চিবিয়ে চিবিয়ে গাজর খাই তাহলে কি খুব বিতর্ক হবে?” ঋত্বিক তার কারণ জানতে চান। পুতুল বলে ওঠে “বড়দা… গাজরের রংটা ভাব! জানো তো একটা গানে একটি রং ইউজ হয়েছে। সেটা নিয়ে খুব ঝামেলা করেছে। ওই যারা ঝামেলা করে!” পুতুলের কথা সায় দিয়ে ঋত্বিক বিষয়টিকে অর্থহীন বলে ব্যাখ্যা করেন।

এরপরই পুতুল তার এক বন্ধুকে ডাকার অনুমতি চায়। তবে এর আগে জানিয়ে দেয়, যে বন্ধু পুতুল আসবে তার রং নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য করা যাবে না। কারণ তার রংটিও গেরুয়া এবং সবুজ।