NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

মেসির ওপর বাজি ধরে ১০ কোটি টাকা খোয়ালেন ব়্যাপার!


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০২:৩৬ এএম

>
মেসির ওপর বাজি ধরে ১০ কোটি টাকা খোয়ালেন ব়্যাপার!

রবিবার (১৮ ডিসেম্বর) রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ইতিহাস লিখলেন লিও মেসি। ফ্রান্সকে পেনাল্টি শুট আউটে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বাঁধভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সারাবিশ্বের আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে।

লিওলেন মেসি ও আর্জেন্টিনার হাতেই উঠবে বিশ্বকাপের সোনালি ট্রফি। বিশ্বাস ছিল ব়্যাপার ড্রেকের। সেই মতো নীল-সাদা দলের ওপরই এক মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ১০০ টাকা) জুয়া খেলেছিলেন কানাডিয়ান গায়ক।

মেসির বিশ্বকাপ জয় নিয়ে যখন আবেগে ভাসছে গোটা বিশ্ব, তখনই মাথা ঠুকতে হচ্ছে ড্রেককে। কিন্তু প্রশ্ন হলো মেসির জয় নিয়ে বাজি ধরেও কেন টাকা খোয়ালেন ড্রেক? এক ফরাসি সংবাদপত্র সূত্রে জানা গেছে। যে মার্কেটে জুয়া খেলেছিলেন ড্রেক সেখানে অতিরিক্ত সময়ের ফলাফল বিবেচ্য হয় না। ৯০ মিনিটে ম্যাচ জিতলে তবেই সেই স্কোরকে বৈধ বলে গণ্য করা হয়। রবিবার ৯০ মিনিটে খেলার ফল ছিল ২-২।

যদি নব্বই মিনিটের ভেতর ম্যাচ জিততে সফল হতো আর্জেন্টিনা তাহলে জুয়া খেলে ১.৭৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৮ কোটি টাকা) লাভ করতেন ড্রেক। তবে এই প্রথম এত বড় অঙ্কের টাকা জুয়ার হারেননি ড্রেক। গত মাসেই ইউএফসির বাউটে ইসরায়েল আদেসানয়ার ওপর বাজি ধরে প্রায় ২২ কোটি টাকা জলে গিয়েছিল ড্রেকের।

কানাডিয়ান সিটকম ‘ডেগ্রাসি’র হাইস্কুল শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করে শোবিজ দুনিয়ায় আত্মপ্রকাশ ড্রেকের। সেলেব্রিটি নেট ওর্থের দেওয়া তথ্য অনুয়ায়ী, ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক এই ব়্যাপার।