NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফ্লোরিডায় আওয়ামী লীগের বিজয় সমাবেশ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৩ এএম

ফ্লোরিডায় আওয়ামী লীগের বিজয় সমাবেশ

ফ্লোরিডায় বিজয় সমাবেশ করেছে সেখানকার আওয়ামী লীগ। বিজয় দিবস উদযাপনের এই সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান।

তিনি বলেন, ‘৭১ ও ‘৭৫ এর ষড়যন্ত্রকারীরা বসে নেই। ওরা আজ দেশ-বিদেশে জননেত্রী শেখ হাসিনা ও তার সরকারে বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশে যেকোনো প্রকারে অস্থিরতা সৃষ্টি করতে তারা মরিয়া। এ অবস্থায় দেশপ্রেমিক প্রবাসীকে সজাগ থাকতে হবে।’

 

১৬ ডিসেম্বর ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ আয়োজিত এ বিজয় সমাবেশের শুরুতে এক দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয় স্থানীয় একটি রেস্টুরেন্টে। সংগঠনের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযাদ্ধা নান্নু আহমেদের সভাপত্বিতে ও সাবেক সাধারণ সম্পাদক মুজিব উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নাফিজ আহমেদ জুয়েল, সালমা রহমান মিনু, বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী, তৌহিদুল ইসলাম খান, শেখ আহমেদ বাবুল, জেমী খান, মীম খান, শেখ মাসুদ প্রমুখ। 

বক্তারা বলেন, করোনা এবং ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী সৃষ্ট পরিস্থিতির বাইরে নয় বাংলাদেশ। তাই সকল প্রবাসীকে লিগ্যাল চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর উদাত্ত আহ্বান জানান। 

সাদাত উদ্দীন কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়

এতে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন ষ্টেট আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ হাসান, রানা খান, স্টেট আওয়ামী লীগের নেতা তৌফিক আহমেদ, চেমন উদ্দীন, আমিনুল ইসলাম বাবু, ডাক্তার আজমা আক্তার রুবি, এরিনা খান, ডলি আহমেদ, বিথি আক্তার, ফাহমিদা জহির , খোদেজা শিকদার , মো: জহির, আয়শা সিকদার, আব্বাস আলি খান, শিলা দাশ প্রমুখ।

মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন সালমা রহমান মিনু। শেষে বিজয়ের আমেজে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন রুবি রউফ, সাজ্জাদুর রহমান বাপ্পী, সাহিরা উদ্দীন।