NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

অসুস্থ শাহরুখ, উদ্বিগ্ন ভক্তরা


খবর   প্রকাশিত:  ২১ অক্টোবর, ২০২৪, ০৩:৫০ এএম

>
অসুস্থ শাহরুখ, উদ্বিগ্ন ভক্তরা

শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘পাঠান’ ঘিরে সমালোচনা যেন থামছেই না। যদিও ব্যাপারটা নিয়ে ভাবছেন না অভিনেতা। কিন্তু ভাবনার জায়গায় তার সাম্প্রতিক অসুস্থতা। প্রিয় অভিনেতার অসুস্থতার খবরে ভীষণ উদ্বিগ্ন তার ভক্তরা।

কী হয়েছে কিং খানের? নিজেই জানালেন সেকথা। শনিবার (১৭ ডিসেম্বর) ১৫ মিনিটের জন্য টুইটারে আসেন বলিউড বাদশাহ। কথা বললেন অনুরাগীদের সঙ্গে। চটজলদি প্রশ্নের উত্তর দিলেন প্রায় সকলের। তাই প্রশ্নের পর প্রশ্ন এলো অনুরাগীদের তরফে। সেখানেই একজন জিজ্ঞেস করে বসেন শাহরুখের ‘খাদ্যাভাস’ নিয়ে। তখনই নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনেন শাহরুখ।

অভিনেতা জানান, ভাইরাল ইনফেকশনে আক্রান্ত তিনি। যার ফলে কোনও ধরনের বাইরের খাবার নয়। শুধু ডাল, ভাত খেয়ে রয়েছেন তিনি। তার অসুস্থতার খবর শুনে উদ্বেগে অনুরাগীরা। কেউ লেখেন, ‘নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন, একসঙ্গে এত কিছু চলছে, প্রচার, শুটিং দয়া করে নিজের যত্ন নিন।’ কেউ আবার লেখেন, ‘বিশ্রাম নিন, খাওয়া-দাওয়া ঠিক করে করুন।’ অনেকে আবার জানান, প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন।

প্রসঙ্গত, ‘পাঠান’ বির্তক চলাকালীনই ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসেন শাহরুখ। সেখান থেকে ফিরেই ‘ডাঙ্কি’র শুটিং-এ যোগ দেওয়ার কথা অভিনেতার। আজ থাকবেন কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালের মঞ্চে। সেখানে ফুটবলার ওয়েন রুনির সঙ্গে বসে করবেন পাঠানের প্রচারণা। সবমিলিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা।