NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

নাক দিয়ে রক্ত ঝরছে সোনিয়ার, শ্বাসনালীতে ছত্রাক সংক্রমণ শনাক্ত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:১২ এএম

>
নাক দিয়ে রক্ত ঝরছে সোনিয়ার, শ্বাসনালীতে ছত্রাক সংক্রমণ শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। বর্তমানে কোভিড পরবর্তী শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি।

এই জটিলতার আগেই অবশ্য কংগ্রেস সভানেত্রীর নাক দিয়ে রক্ত ঝরছিল। একইসঙ্গে শ্বাসযন্ত্রে ছত্রাক সংক্রমণও শনাক্ত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

এক বিবৃতিতে কংগ্রেস জানিয়েছে, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী কোভিড-পরবর্তী উপসর্গ-সহ তার নিম্ন শ্বসনতন্ত্রের ছত্রাকের সংক্রমণের চিকিৎসা নিচ্ছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার অধীনে রাখা হয়েছে বলেও জানিয়েছে দলটি।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, ‘গত ১২ জুন বিকেলে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে নয়াদিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়। করোনা সংক্রমণের জেরে তার নাক দিয়ে প্রচুর রক্তপাত হয়েছে। হাসপাতালে নেওয়ার পর সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু হয়।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে ভর্তির পর সোনিয়া গান্ধীর শ্বাসযন্ত্রের নিম্নাংশে ছত্রাক সংক্রমণ হয়েছে বলে শনাক্ত করা হয়। বর্তমানে তাকে কোভিড পরবর্তী জটিলতাসহ অন্যান্য অসুস্থতার চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।’

চলতি মাসের ৮ তারিখ কংগ্রেস সভানেত্রীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। করোনায় আক্রান্ত হওয়ায় ইডি দপ্তরে হাজিরা দিতে পারেননি তিনি।

পরে নতুন করে আগামী ২৩ জুন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর এই স্ত্রীকে ফের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। অন্যদিকে, ইতোমধ্যেই টানা তিন দিন ইডি দপ্তরে এই মামলায় হাজিরা দিয়েছেন রাহুল গান্ধী।