NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

জনকল্যাণমুখী কাজে বাধা দিলে প্রতিহত করতে হবে : সমাজকল্যাণমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৩৭ পিএম

>
জনকল্যাণমুখী কাজে বাধা দিলে প্রতিহত করতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে কাজ চলছে। সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলে পেশাজীবীরা এখন সমাজে স্বীকৃতি পেয়েছেন। জনকল্যাণমুখী কাজে যারা বাধা সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে হবে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে ‌‘প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে বিরাজমান চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সংবিধানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ বিধান সন্নিবেশিত করে গেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা ক্ষমতায় এসেছিল তারা কেউই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের কথা চিন্তা করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসূচি চালু করেন।

মন্ত্রী আরও বলেন, সরকারের নেওয়া জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নে বিজয়ের মাসে নতুনভাবে আত্মপ্রত্যয়ী হতে হবে। প্রান্তিক পেশাজীবীরা পরিচয় ও স্বীকৃতি পেয়েছেন। তাদের উন্নয়নের মূল স্রোতে আনতে সরকার কাজ করছে।