NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৩৯ এএম

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভা অনুষ্ঠিত

নিউইয়র্কের অন্যতম স্বনামধন্য সামাজিক সংগঠন জ্যামাইকা-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নবনির্বাচিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের যৌথ সভা রোববার (১১ ডিসেম্বর) অপরাহ্নে জ্যামাইকার একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

 

সংগঠনের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলায়ারের সভাপতিত্বেঅনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সানি মোল্লা। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া মুনাজাত করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা হাজী শামসুল ইসলাম। এরপর সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সানি মোল্লা। পরবর্তীতে সভায় উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন এবং সভার আলোচ্য সুচি তুলে ধরে বক্তব্য রাখেন সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার।

এরপর সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ বাংলাদেশ সোসাইটির প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে পুন: নির্বাচত এবং কোষাধ্যক্ষ আখতার বাবুল প্রবাসী নরসিংদী সোসাইটি ইউএসএ’র সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক বাবুল হাওলাদার বাগেরহাট সমিতি ইউএসএ’র সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা যথাক্রমে ডা. টমাস দুলু রায়, ছদরুন নূর, মস্তফা কামাল, অধ্যাপক হুসনে আরা বেগম, অধ্যাপক শাহাদৎ হোসেন, সৈয়দ আতিকুল ইসলাম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও কার্যকরী পরিষদের কর্মকর্তাদের মধ্যে সহ সাধারণ সম্পাদক- রিজু মোহাম্মদ, কোষাধ্যক্ষ- আখতার বাবুল, সাংগঠনিক সম্পাদক- বাবুল হাওলাদার, সমাজকল্যাণ সম্পাদক হিমু মিয়া, কার্যকরী সদস্য বিলালআহমেদ চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম সনি, কাজী আবু নাসের, ইফাত ইয়াসমীন রিমি প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সহ আগামী দিনের বিভিন্ন কর্মসূচী বিষয়
ছাড়াও সাংগঠনিক বিষয়ে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।