NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo
বিএনপি নেতাদের পদত্যাগ

শূন্য ৬ আসনে উপনির্বাচনের তফসিল রবিবার


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৪ পিএম

শূন্য ৬ আসনে উপনির্বাচনের তফসিল রবিবার

ঢাকা: জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছে বিএনপির সমর্থন নিয়ে পাস করা ৬ এমপি। আসনগুলো শূন্য ঘোষণা করে গেজেটও প্রকাশ করেছে সচিবালয়। শূন্য আসনগুলোতে উপনির্বাচনের জন্য আগামী রবিবার তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

 

ইসি আলমগীর বলেন, ‘রবিবারে আমাদের কমিশন সভা রয়েছে। সে সভায় শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ’

উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোটগ্রহণ হবে। তবে এখনই নির্বাচনের তারিখ ঘোষণা করছে না নির্বাচন কমিশন। সিসি ক্যামেরার বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির নেতারা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরদিন বিএনপির সাতজন সংসদ সদস্যের পদত্যাগপত্র জমা দেওয়া হয় স্পিকারের কাছে। পরে এসব সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।