NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

মা হওয়ার গুঞ্জনে যা বললেন আনুশকা


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ০৭:০৬ এএম

>
মা হওয়ার গুঞ্জনে যা বললেন আনুশকা

আবারও মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা; এমন গুঞ্জন গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে। সম্প্রতি স্বামী বিরাট কোহলির সঙ্গে মুম্বাইয়ের একটি হাসপাতালে যেতে দেখা যায় তাকে। এরপরই গুঞ্জন ছড়ায়, দ্বিতীয় সন্তান গ্রহণ করছেন ‘বিরুশকা’।

অনেকেই আনুশকা ও বিরাট কোহলিকে দ্বিতীয় সন্তানের জন্য শুভেচ্ছা জানাতে শুরু করেন। কিন্তু সব গুঞ্জনে জল ঢেলে দিলেন অভিনেত্রী। জানালেন, আপাতত তারা সন্তান গ্রহণ করছেন না। ওইদিন মূলত ফিজিওথেরাপিস্টের কাছে গিয়েছিলেন তারা।

এ বিষয়ে আনুশকা শর্মা বলেছেন, ‘আপনারা যা ভাবছেন সেটা সম্পূর্ণ ভুল। আপাতত শুভকামনা আমার দ্বিতীয় সন্তানের জন্য না, আমার সিনেমার জন্য জানান। কারণ সিনেমাটির জন্য কঠোর পরিশ্রম করছি শুরু থেকেই। এটা তারই অংশ ছিল। তবে গুঞ্জনটি বেশ উপভোগ করছি। কারণ আমরা জানতাম এমন কিছু ঘটতে পারে!’

বর্তমানে ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আনুশকা। দীর্ঘ বিরতির পর তিনি এই সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন। তাই এখনই যে দ্বিতীয় সন্তান নিচ্ছেন না, তা সহজেই অনুমান করা যায়।

আনুশকাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ২০১৮ সালে। সিনেমার নাম ‘জিরো’। সেখানে তিনি শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন। এরপর একাধিক সিনেমা ও ওয়েব সিরিজ প্রযোজনা করেছেন বটে। কিন্তু নিজে আর অভিনয় করেননি।

‘চাকদা এক্সপ্রেস’-এ আনুশকা অভিনয় করছেন ভারতের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামীর চরিত্রে। এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।