NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইতালিতে ৭ বাংলাদেশির মৃত্যু


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:২৫ এএম

>
ইতালিতে ৭ বাংলাদেশির মৃত্যু

ইতালিতে বিভিন্ন কারণে গেল ও চলতি মাসের কয়েক দিনের ব্যবধানে মোট সাতজন বাংলাদেশি মারা গেছেন। যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসীদের হতাশার কথা ব্যক্ত করে দুঃখ প্রকাশ করতে দেখা গেছে।

জানা গেছে, গত মাসের (২৬ নভেম্বর) ইতালির রোমের অদূরে অবস্থিত সিভিতা ভেক্কিয়ায় মো. সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায়, তার দেশের বাড়ি মুন্সিগঞ্জ। চলতি মাসের (৫ ডিসেম্বর) রেদুয়ানুর রহমান নামের আরেক ব্যক্তিকে রাস্তায় মৃত অবস্থায় পাওয়া যায়, তার দেশের বাড়ি রাজধানীর ঢাকায়। পুলিশ তার মৃতদেহটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। একই দিনে কাতানিয়া সিসিলিতে মো. শাহ আলম নামের এক যুবক হার্ট অ্যাটাক করে মারা যান।

অপরদিকে (৬ ডিসেম্বর) মো. বারেক সারেং নামের আরেক বাংলাদেশি হার্ট অ্যাটাকে দক্ষিণ ইতালির নাপোলির হাসপাতালে মারা যায়, তার দেশের বাড়ি শরীয়তপুর। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. ফয়সাল খান নামের এক ব্যক্তিও রোমে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।

এদিকে আনকোনা শহরে ইমরান দরবারী নামের আরেক বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় মারা যান, তার বাড়ি মাদারীপুর জেলায়। তার পিতার নাম লুৎফর দরবারী। অপরদিকে চলতি মাসের (৭  ডিসেম্বর) রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ আজিম ইতালির একটি হাসপাতালে মারা যায়। তার পিতা মরহুম মতি ভেন্ডার। তার দেশের বাড়ি ঢাকায় খেপুপাড়া সবুজবাগ কলেজ রোড। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেশিরভাগ মৃতদের ব্যক্তিগত তথ্য পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, বেশিরভাগ মৃতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হবে। তাদের অকাল মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।