NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

অনম বিশ্বাসের ছবিতে নুসরাত ফারিয়া


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:০৭ এএম

>
অনম বিশ্বাসের ছবিতে নুসরাত ফারিয়া

প্রথম পরিচালিত ছবি ‘দেবী’র পর লম্বা একটা বিরতি। না, এ সময়টা বসে থাকেননি পরিচালক অনম বিশ্বাস। গবেষণা করেছেন নিজেদের ইতিহাস-ঐতিহ্যকে নিয়ে। সেখান থেকেই তুলে এনেছেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্প। জানা যায়, তার এবারের সিনেমার শিরোনাম ‘ফুটবল ৭১’।

দিন কয়েক আগেই জানা গিয়েছিল ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন জনপ্রিয় ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। এবার জানা গেল ছবিটির নারী প্রধান চরিত্রের নাম। শুভর বিপরীতে থাকছেন ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী নুসরাত ফারিয়া। ‘প্রেমী ও প্রেমী’ জুটিকে আবারও দেখা যাবে এক সিনেমায়।

সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। রবিবার (১১ ডিসেম্বর) চুক্তিপত্রে স্বাক্ষর করার মুহূর্তের একটি ছবি দুপুরে ফেসবুকে পোস্ট করে নুসরাত ফারিয়া লেখেন, ‘আমার পরবর্তী! অনম বিশ্বাসের সঙ্গে।’

এর আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়ে শুভ জানিয়েছিলেন, ‘আমি অনম দাদার কাজের একজন ভক্ত। উনার কাজ আর গল্পের কারণেই সিনেমাটিতে আমার যুক্ত হওয়া। আশা করছি দারুণ কিছু তৈরি হবে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটির শুট শুরু হবে। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আর অন্য চরিত্রে কারা অভিনয় করছেন তা দ্রুতই জানানো হবে।

২০১৯-২০ অর্থ বছরে পাওয়া সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ছবিটি। ছবিটির প্রেক্ষাপট যেহেতু ১৯৭১ সাল। তাই ছবিটির চিত্রনাট্য নিয়ে বিস্তর গবেষনা করতে হয়েছে পরিচালককে। প্রায় দেড় বছর গবেষণা করে পরিচালক এর চিত্রনাট্য করেছেন বলে জানিয়েছেন।