NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মায়ের সঙ্গে নেচে জয় উদযাপন


খবর   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৪, ১১:২০ পিএম

>
মায়ের সঙ্গে নেচে জয় উদযাপন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে রূপকথা লিখল মরক্কো। প্রথমবার কোনো আফ্রিকান দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে দলটি। দলের এমন অর্জনে আনন্দে আত্মহারা মরক্কো জাতীয় দলের সঙ্গে সংশ্লিষ্ট সবাই। মাঠেই বেশকিছু নতুন উদযাপন করে আলো কেড়েছে দলটি। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে যে ব্যাপারটি সেটা সোফিয়ান বউফালের মায়ের সঙ্গে নাচ।

গোটা মুসলিম বিশ্ব এবং আফ্রিকা জুড়েই চলছে উদযাপন। বিশ্বকাপের শেষ আটে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। ম্যাচ শেষে তাই দলের সব খেলোয়াড় একসঙ্গে মাঠেই সিজদাহ করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত কয়েক ম্যাচ ধরেই জয়ের পর এটা করে আসছে মরক্কো। এরপরেও চলেছে উদযাপন। নাচ-গানে পুরো মাঠ জমিয়ে রেখেছেন মরক্কোর ফুটবলাররা।

এবারের বিশ্বকাপে মায়ের সঙ্গে জয় উদযাপনকে রীতিমতো জনপ্রিয় করে তুলেছেন মরক্কোর ফুটবলাররা। এবারের বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই জয়ের পর আলিঙ্গন বা চুম্বনে মায়ের সঙ্গে জয় উদযাপন করেছেন মরক্কোর তারকা আশরাফ হাকিমি। এবার সেরকমই কিছু করলেন দলটির অ্যাটাকিং মিডফিল্ডার সোফিয়ান বউফাল। নিজের দলকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলে মাঠে মায়ের সঙ্গে নেচেছেন লিগ ওয়ান ক্লাব অ্যাংগারের তারকা।

মাঠের এক কর্নারে ভক্তদের সামনে মায়ের সঙ্গে নেচেছেন বাউল। এসময় ভিডিও করেছেন স্টেডিয়ামে উপস্থিত দর্শরা। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঝড়ের মতো। 

এর আগে শনিবার রাতের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোদের কাঁদিয়ে শেষ চারের টিকেট কাটে মরক্কো। আফ্রিকান দলটির হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ইউসেফ নেসেরি। এরপর ম্যাচের পুরোটা সময়ই সমতা ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয় রোনালদো-ব্রুনো ফার্নান্ডেজরা। আর তাতেই প্রথমবারের মতো বিশ্ব মঞ্চের সেমিতে ওঠে মরক্কো। সেমিফাইনালে দলটির প্রতিপক্ষ হিসেবে থাকছে ফ্রান্স। ১৪ তারিখ বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় হবে ম্যাচটি।