NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যুক্তরাজ্যে বিস্ফোরণে নিহত ১, নিখোঁজ ১২


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ১২:৪০ পিএম

যুক্তরাজ্যে বিস্ফোরণে নিহত ১, নিখোঁজ ১২

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাজ্যের জার্সি দ্বীপের রাজধানী সেন্ট হেলিয়ারে একট আবাসিক এলাকায় শনিবার ‘বিধ্বংসী’ বিস্ফোরণের পর একজন নিহত এবং আরো কয়েকজন নিখোঁজ হয়েছে। দ্বীপের পুলিশ এ তথ্য জানিয়েছে।

আগুন ইতিমধ্যে নিভিয়ে ফেলা হলেও জরুরি পরিষেবাগুলো এখনো সেখানে কাজ করছে বলে জানা গেছে। সেখানে সারিবদ্ধ অ্যাম্বুল্যান্স থাকার কথা জানিয়েছে পুলিশ।

 

 

জার্সির পুলিশপ্রধান রবিন স্মিথ জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে বিস্ফোরণের আগে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। সেখানকার বাসিন্দারা গ্যাসের গন্ধ পাচ্ছে বলে খবর দিয়েছিল। বিস্ফোরণে একটি তিনতলা ভবন সম্পূর্ণ ধসে পড়েছে বলে জানান তিনি।

স্মিথ আরো জানান, পাশের একটি ভবনেও ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসকে ওই জায়গার আরেকটি ব্লক নিরাপদ করতে হবে। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এ বিস্ফোরণে প্রায় ১২ জন নিখোঁজ রয়েছে। এ সংখ্যা ওঠানামা করতে পারে বলেও জানান তিনি।

দুর্ঘটনায় একজন মারা গেছে এবং অন্য দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জার্সির মুখ্যমন্ত্রী ক্রিস্টিনা মুর এই মৃত্যুর জন্য শোক প্রকাশ করে বলেছেন, বিস্ফোরণে বাস্তুচ্যুত বাসিন্দাদের থাকার জায়গা খোঁজা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া ছবিতে ভোরের আগে সেন্ট হেলিয়ারে আগুনের ওপরে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে।

সূত্র : এএফপি