NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাজধানীতে সীমিত আকারে বাস চলাচল শুরু


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৫, ০১:৫৮ এএম

>
রাজধানীতে সীমিত আকারে বাস চলাচল শুরু

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে অনেকটা ভীতির মধ্যে থেকে বাস মালিকরা রাজধানী এবং রাজধানীর বাইরে বাস চালানো বন্ধ রেখেছিলেন। তবে সমাবেশ শেষ হওয়ার পর তারা সিদ্ধান্ত নিয়েছেন, যাত্রী অনুপাতে বাস চালাবেন। এর ফলে রাজধানীর সড়কে সীমিত আকারে বাস চলাচল শুরু হয়েছে। 

শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পল্টনের নাইটিংগেল মোড়ে আকাশ পরিবহনের বাস চলাচল করতে দেখা যায়। তবে বাসে খুব কম সংখ্যক যাত্রী দেখা গেছে।

এদিকে বাস মালিক এবং সমিতির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার (১১ ডিসেম্বর) সকালের মধ্যে বাস চলাচল স্বাভাবিক হবে।

রাজধানীতে চলাচলকারী রাইদা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মকবুল হোসেন পাটোয়ারী ঢাকা পোস্টকে বলেন, আমরা কখনোই মালিকদের বাস না চালানোর সিদ্ধান্ত জানাইনি। মালিকরা ভীত হয়ে রাস্তায় বাস নামাননি। সমাবেশ শেষ হওয়ার পর আমরা তাদেরকে আবারও অনুরোধ করেছি, যেন বাস চালানো শুরু করে।

তিনি আরও বলেন, সারাদিন যেহেতু রাজধানীতে যাত্রী একেবারেই কম ছিল, তাই আমরা বাস চালাতে পারিনি। সন্ধ্যায় যাত্রী বাড়ার সঙ্গে সঙ্গে মালিকরা বাস চালাতে আগ্রহী হচ্ছেন।

মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক ঢাকা পোস্টকে বলেন, আমি সারাদিন বাসস্ট্যান্ডে ছিলাম। কোনো যাত্রীকে দেখিনি টিকিট কাটতে আসতে। সন্ধ্যার পর থেকে কিছু যাত্রী রাতে গন্তব্যে যাওয়ার জন্য আসছেন। পর্যাপ্ত সংখ্যক যাত্রী হলে রাতে ঢাকা থেকে বাস ছেড়ে যাবে। আশা করি রোববার সকালের মধ্যে বাস চলাচল স্বাভাবিক হয়ে যাবে।