NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হংকংয়ের গণতন্ত্রপন্থী ধনকুবের জিমি লাইয়ের কারাদণ্ড


খবর   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৪, ০৪:৩৮ এএম

>
হংকংয়ের গণতন্ত্রপন্থী ধনকুবের জিমি লাইয়ের কারাদণ্ড

প্রতারণার অভিযোগে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের স্বাধীনতাপন্থি মিডিয়া টাইকুন জিমি লাইকে প্রায় ছয় বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

শনিবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, জিমি লাইয়ের বিরুদ্ধে অভিযোগ তিনি নিজের অফিসের জায়গা অবৈধভাবে আরেকজনের কাছে ভাড়া দিয়েছিলেন। এ কারণে পাঁচ বছরের বেশি সময় জেল দেওয়া হয়েছে তাকে।

অবশ্য তার এ কারাদণ্ডকে রাজনৈতিক রায় হিসেবে দেখছেন সমালোচনাকারীরা। কারণ হংকংয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার একজন মুখপাত্র হিসেবে কাজ করেন তিনি।

৭৫ বছর বয়সী ধনকুবের জিমি গত বছর চীন সরকারের নিষিদ্ধ তিয়েনআনমেন মিছিলে যোগ দিয়েছিলেন। ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারে বিক্ষোভে নিহতদের স্মরণে এ মিছিলটি করা হয়। এ ঘটনার পর তাকে আটক করে ১৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই সাজার মেয়াদ শেষ হওয়ার পরই আরেক মামলায় কারাদণ্ড দেওয়া হলো তাকে।

জিমি লাই হংকং ছাড়াও যুক্তরাজ্যের নাগরিক। জিমির ছেলে সেবাস্তিয়ান লাইয়ের অভিযোগ, তার বাবা ব্রিটিশ নাগরিক হলেও সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা পাচ্ছেন না তিনি। অথচ মানবাধিকারের পক্ষে দাঁড়ানোয় ‘ইতোমধ্যেই মিথ্যা সাজা খাটতে খেয়েছে।’

অবশ্য জিমি লাইয়ের জন্য এ সাজাই শেষ না। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার লঙ্ঘনের অভিযোগে অভিযোগ দায়ের করা হয়েছে। এটি প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। যদিও বর্তমানে এই মামলার বিচারকার্যক্রম বন্ধ আছে।

বিক্ষোভকারীদের সহজে দমন করতে হংকং শহরে জাতীয় নিরাপত্তা আইন জারি করে চীন। বিশেষজ্ঞদের মতে, বিরোধী মতাদর্শীদের এই কথিত আইন ব্যবহার করে থামিয়ে দেওয়া হচ্ছে।