NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

নতুন প্রেমে মজেছেন সালমান!


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১০:৩৬ পিএম

>
নতুন প্রেমে মজেছেন সালমান!

বলি আকাশে নয়া গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। নতুন প্রেমে মজেছেন সালমান খান। তবে এবার কোনো বিদেশিনীর সঙ্গে মন দেওয়া-নেওয়া নয়। পুরোপুরি ভারতীয় তরুণীকেই সপে দিয়েছেন নিজের মন।

পর্দার ‘টাইগার’-এর জীবনে বসন্তের ছোঁয়া নিয়ে এসেছেন এক দক্ষিণী অভিনেত্রী। তার ও সালমানের বয়সের পার্থক্য কিন্তু কম নয়। প্রায় ২৪ বছর! তিনি পূজা হেগড়ে। শোনা যাচ্ছে ভাইজান নাকি পূজার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

শুক্রবার সকালে এক টুইটার ব্যবহারকারীর টুইটে রীতিমতো হইচই পড়ে গিয়েছে বলিউডে। ওই ব্যক্তি টুইট করে লেখেন, ‘শহরে নতুন জুটি, মেগাস্টার সালমান খান মন দিয়েছেন পূজা হেগড়েকে। পর পর দুটি ছবির জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে সালমান-পূজাকে। একান্তে সময়ও কাটাচ্ছেন তারা।’

খুব শিগগির পূজা ও সালমানকে দেখা যাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে। চলতি বছর ডিসেম্বরে মু্ক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে তারিখ বদলে আগামী বছর এপ্রিলে ঈদের দিন ছবিটি মুক্তি পাবে। সালমান-পূজার সম্পর্কের খবর ছবি মুক্তির আগে প্রচারের কোনো কৌশল কিনা, তা অবশ্য জানা যায়নি।

 

প্রসঙ্গত, ফরহাদ সামজি পরিচালিত এই ছবিতে সালমান, পূজা ছাড়াও অভিনয় করেছেন ‘বিগ বস’ খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জ্যাসি গিল, সিদ্ধার্থ নিগম, পলক তিওয়ারি, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জাগপতি বাবু প্রমুখ।