NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মিশিগানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষাবোর্ড কর্মকর্তা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:২৪ এএম

>
মিশিগানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষাবোর্ড কর্মকর্তা

আমেরিকার মিশিগান স্টেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আব্দুস সাদিক মুন্না (৪০) নামের এক প্রবাসী। বুধবার (৭ ডিসেম্বর) ভোরে ফার্মিংটন হিলসের ৬৯৬-এর হালস্টেড রোডের পাশে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। 

আজ ৮ ডিসেম্বর বাদ জোহর দুপুর ১টায় ডেট্রয়েট সিটির আল ফালাহ মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হবে।

মিশিগানের রাজধানী ল্যানসিং বোর্ড অব এডুকেশন-এর কর্মকর্তা ছিলেন তিনি। তার আত্নীয় ওয়ারেন সিটির বাসিন্দা মারুফ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান মুন্না ।   

নিহত আব্দুস সাদিক মুন্না সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সমশপুর গ্রামের প্রয়াত আব্দুল খালিকের ছেলে। তিনি সপরিবারে মিশিগান স্টেটের ট্রয় সিটিতে বসবাস করতেন। মুন্না ২৫ বছর আগে আমেরিকায় এসেছিলেন।  

ফক্স-২ ও ডেট্রয়েট নিউজ পুলিশের বরাতে বলেছে, সড়কের নির্মাণ কাজে ব্যবহৃত একটি সেমিট্রাককে অতিক্রমের চেষ্টা করার সময় তার গাড়িটি উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেখেন গাড়িতে আগুন লাগা অবস্থায় তিনি আটকে আছেন। পরে তাকে সেখান থেকে বের করার পর মৃত ঘোষণা করা হয়।

মৃত্যুকালে মুন্না স্ত্রী, দুই ছেলে, তিন ভাই ও বৃদ্ধ মাসহ দেশ-বিদেশে অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন। তার এ অকাল মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।