NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:৫০ পিএম

>
কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- ওই এলাকার আজিজুর রহমান, তার স্ত্রী রহিমা খাতুন, শাশুড়ি দিলফুরুস বেগম ও পুত্রবধূ নাছিমা আকতার।

dhakapost

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি টিম গেছে। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সর্ভিসের কর্মীরা কাজ করছেন।

রামু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, রান্না ঘরে বসে ভাত খাওয়ার সময় পাহাড় ধসে তারা মাটিচাপা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন। আর কেউ চাপা পড়ে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বৃষ্টি না হলেও কেন এই পাহাড় ধস- তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।