NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

এই সুন্দরীর প্রেমে পড়েছেন হানি সিং!


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৪ এএম

>
এই সুন্দরীর প্রেমে পড়েছেন হানি সিং!

তিন মাস আগেই ডিভোর্স চূড়ান্ত হয়েছে ইয়ো ইয়ো হানি সিংয়ের। গায়কের বিরুদ্ধে যৌন হেনস্থা থেকে মারধরের অভিযোগ এনেছিলেন সাবেক স্ত্রী শালিনী। এমনকি হানি সিংয়ের বাবার হাতেও যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ ছিল হানির সাবেক বউয়ের। মোটা টাকা খোরপোষের বদলে হানিকে ডিভোর্স দেন শালিনী। এবার নতুন প্রেমের ফুল ফুটেছে হানির মনে!

কয়েক মাস ধরেই বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছিল মডেল টিনা থারানির প্রেমে পড়েছে ইয়ো ইয়ো। এবার নিজেই সেই গুঞ্জনে সিলমোহর দিলেন হানি সিং। হানি সিংয়ের নতুন মিউজিক ভিডিও ‘প্যারিস দা ট্রিপ’-এর মুখ টিনা। 

সম্প্রতি দিল্লির এক অনুষ্ঠানে হাতে হাত ধরে পৌঁছেছিলেন হানি ও টিনা। অনুষ্ঠানের ফাঁকে টিনাকে ‘মেরি গার্লফ্রেন্ড’ বলেও সম্বোধন করেন হানি। যার মাধ্যমে নিজের নতুন সম্পর্ক লুকিয়ে রাখতে না চাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এই ব়্যাপার।

কানাডার মেয়ে টিনা, বর্তমানে থাকছেন মুম্বাইয়ে। ‘প্যারিস কা ট্রিপ’ মিউজিক ভিডিওতে কাজ করার আগে ‘দ্য লেফটওভারস’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি পরিচলনা করেছেন টিনা।