NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

মাতৃত্ব তার জীবনে কী পরিবর্তন এনেছে, জানালেন আলিয়া


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৫, ০১:০৬ এএম

>
মাতৃত্ব তার জীবনে কী পরিবর্তন এনেছে, জানালেন আলিয়া

এক মাসও হয়নি, মা হয়েছেন আলিয়া ভাট। এরইমধ্যে তাকে মুম্বাইয়ের যোগ প্রশিক্ষণ শিক্ষাকেন্দ্রের বাইরে দেখা গেছে। মা হওয়ার পর দ্রুত নিজেকে আবার পাল্টে ফেলতে চাইছেন আলিয়া। তারই ফাঁকে মাতৃত্ব নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, জীবনের এই নতুন পর্যায় তাকে অনেকটাই বদলে দিয়েছে।

মা হওয়ার পর নিজের প্রথম সাক্ষাৎকারে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে আলিয়া বলেছেন, ‘মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’ এ প্রসঙ্গেই আলিয়ার কাছ থেকে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা পালন করবে। উত্তরে আলিয়া বলেন, ‘আমি যেভাবে কোনো চরিত্র নির্বাচন করি, তার ওপর আমার মা হওয়ার বিষয়টা কেমন প্রভাব ফেলবে, তা আমি জানি না।’

তিনি বলেন, ‘মাতৃত্ব জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিকে অনেকাংশে বদলে দিয়েছে। মনে হয়, আগের থেকে আমার মন এখন আরও উন্মুক্ত হয়েছে। তাই এরপর আমার সফর কোন দিকে বাঁক নেবে, তা নিয়ে আমি বেশ উত্তেজিত।’

বছরটা আলিয়ার ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ। এক দিকে যেমন তার ঝুলিতে রয়েছে ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ও ‘ব্রহ্মাস্ত্র’, তেমনি অন্যদিকে রয়েছে ‘আর আর আর’-এর মতো ব্লকবাস্টার ছবি। গ্যাল গ্যাডোর সঙ্গে হলিউডের ‘হার্ট অব স্টোন’ ছবির শুটিংও শেষ করেছেন তিনি।