NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ফখরুল সাহেব বেশি বাড়াবাড়ি করবেন না : ওবায়দুল কাদের


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৫, ০৩:৪৯ এএম

ফখরুল সাহেব বেশি বাড়াবাড়ি করবেন না : ওবায়দুল কাদের

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব বেশি বাড়াবাড়ি করবেন না, লাফালাফি করবেন না। তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে। এটা আর জীবিত করার দরকার কি। আছেনি দরকার, এটা মরে গেছে।

 

 

আজ বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক নিয়ে চিৎকার করে। লাভ হবে? বিএনপিকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে কক্সবাজারের মানুষ ভুল করবে।

এ সময় প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে সকাল ১০টার দিকে কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে তিনি বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২ উদ্বোধন করেন। এ আয়োজনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ ২৮ দেশের নৌবাহিনীর সদস্যরা।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে বিরাজ করছে উৎসবের আমেজ। আওয়ামী লীগের জনসভা এবং শেখ হাসিনার আগমন ঘিরে তোরণ, ব্যানার, ফেস্টুনে বর্ণিল সাজে সেজেছে গোটা শহর। বরাবরের মতো নৌকা প্রতিকৃতির মঞ্চ নির্মাণ করা হয়েছে জনসভা মাঠে।