NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রোনালদোর জায়গায় খেলতে নেমেই হ্যাটট্রিক, নিজেকে চেনালেন রামোস


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫৯ পিএম

>
রোনালদোর জায়গায় খেলতে নেমেই হ্যাটট্রিক, নিজেকে চেনালেন রামোস

দাপুটে এক জয় নিয়ে, বিশ্বকাপের আর সব দলকে বড় একটা বার্তা দিয়ে পর্তুগাল চলে গেছে বিশ্বকাপের শেষ আটে। লুসাইল স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ৬-১ গোলের এই জয়ের ম্যাচে হ্যাটট্রিক করে সব আলো একাই কেড়ে নিয়েছেন গনসালো রামোস। 

ক্রিশ্চিয়ানো রোনালদো ফর্মে নেই। তার ওপর কোচের সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করেছিলেন আগের ম্যাচে। সব মিলিয়ে কোচ ফার্নান্দো সান্তোস তাকে একাদশে রাখেননি সুইজারল্যান্ডের বিপক্ষে। তার পরিবর্তেই দলে জায়গা পান রামোস।

বেনফিকায় খেলা এই ফরোয়ার্ড কোচের আস্থার প্রতিদানও দিলেন ১৭, ৫১ ও ৬৭ মিনিটে গোল করে। চলতি বিশ্বকাপও পেয়ে গেল প্রথম হ্যাটট্রিকের দেখা। গড়ে ফেললেন রেকর্ডও। পেলের পর সব চেয়ে কম বয়সে বিশ্বকাপের নকআউট ম্যাচে একাই তিন গোল করার রেকর্ড করলেন একুশ বছর বয়সী রামোস। 

তবে তার এই হ্যাটট্রিকের পথটা যে ভালোই চেনা, তা জানা যায় তার অতীত ঘাটলে। গেল বছরের ১৬ নভেম্বর পর্তুগালের হয়ে অনূর্ধ্ব-২১ ইউরো বাছাইপর্বে সাইপ্রাসের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন তিনি। চলতি বছরের ২ আগস্ট বেনফিকার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ড্যানিশ ক্লাব মিজুল্যান্ডের বিপক্ষেও হ্যাটট্রিক করেছেন রামোস।

এছাড়াও পর্তুগিজ লিগে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বেনফিকার হয়ে ১৪ গোল করেছেন, ৬ গোল করিয়েছেনও। সব মিলিয়ে দলটির হয়ে সিনিয়র পর্যায়ে ৪৫ ম্যাচ খেলে করেছেন ২০ গোল। 

এমন পারফর্ম্যান্সের পর পর বেনফিকার যুব একাডেমিতে বেড়ে ওঠা এই রামোসের ওপর চোখ পড়ে গেছে সারা বিশ্বের স্কাউটদের। ম্যান ইউ, চেলসি ও আর্সেনালের মতো ক্লাব রামোসকে নিতে ঝাঁপিয়েছে।