NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

গায়ক লাকি আলির জমি দখলের অভিযোগ


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০১:৫১ এএম

>
গায়ক লাকি আলির জমি দখলের অভিযোগ

বলিউডের জনপ্রিয় গায়ক লাকি আলি তার বেঙ্গালুরুর বাগানবাড়ি দখল হয়ে যাচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন। সোমবার পুলিশের কাছে এক লিখিত অভিযোগে লাকি দুই জমি মাফিয়ার বিরুদ্ধে আঙুল তোলেন। সঙ্গে এক জমি মাফিয়ার স্ত্রীর নামেও অভিযোগ করেন। তিনি পুলিশের কাছে তার পরিবার এবং ছেলেমেয়েদের সুরক্ষা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

কর্নাটক পুলিশকে লেখা চিঠিতে লাকি আলি বলেন, “আমার বাগানবাড়ি বেঙ্গালুরুর কেনচেনাহল্লি ইলাহনকাতে একটি ট্রাস্টের অধীনে থাকা সত্ত্বেও, বেআইনি ভাবে বেঙ্গালুরুর জমি মাফিয়া সুধীর রেড্ডি এবং তার দাদা মধু রেড্ডি দখল করেছেন।”

তিনি আরও অভিযোগ করেছেন, জমি মাফিয়ার স্ত্রী একজন আইপিএস অফিসার। তার নাম রোহিনি সিন্ধুরি। তিনি তার ক্ষমতার অপব্যবহার করে সরকারের সম্পত্তিতে নিজের আখের গুছিয়েছেন। তার সমস্ত আইনি কাগজ থাকা সত্ত্বেও তিনি কোনও রকম সাহায্য পাননি।

চিঠিতে তিনি নব্বইযের দশকের জনপ্রিয় গায়ক আরও লিখেছেন, ‘তারা বেআইনিভাবে আমার জমি দখল করেছেন। ৫০ বছরেরও বেশি আমরা এখানকার বাসিন্দা। তবুও আমরা পুলিশের কাছ থেকে কোনও সাহায্য পেলাম না।’

তবে সুধীর রেড্ডি বলেছেন, ‘লাকি আলি তার সম্পত্তি দাদা মনসুর আলির কাছে বিক্রি করেছেন। যিনি আমাদের বিক্রি করেছেন।’

সুধীরের দাদা মধুসুধন রেড্ডি পুলিশের কাছে লিখিত ভাবে জানান, ‘লাকি আলি তাদের উপর অত্যাচার করেন এবং বারংবার সেই জমিতে ঢুকে আসেন।’ সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করার জন্য লাকি আলির নামে তিনি দেওয়ানি এবং ফৌজদারি মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।