NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কুমিল্লায় আরও বেশি ভোটে জয়ের আশা ছিল : তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১৪ এএম

কুমিল্লায় আরও বেশি ভোটে জয়ের আশা ছিল : তথ্যমন্ত্রী

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত জয়লাভ করলেও ভোটের ব্যবধান আরও বেশি আশা করেছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর আওয়ামী লীগের প্রার্থী মেয়র পদে এখানে জয়লাভ করেছেন। আমরা আশা করেছিলাম, আরও বেশি ভোটে জিতব। আমাদের ধারণা ছিল, ৬ হাজারের বেশি ভোটের ব্যবধান থাকবে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে, মন্ত্রী বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) প্রকাশনা বিএসআরএফ বার্তার মোড়ক উন্মোচন করেন।

কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। পরাজিত প্রার্থীকেও অভিনন্দন। তিনি অনেক অল্প ভোটে হেরেছেন। এত অল্প ভোটে হারলে আদালতে যাওয়ার কথা তিনি বলতেই পারেন।

তিনি বলেন, সব প্রার্থী বলেছেন, নির্বাচন স্বচ্ছ হয়েছে। পুরোটা সময় নির্বাচন কমিশন আমাদের (আওয়ামী লীগ) প্রার্থীর ওপর বেশি নজরদারি করেছে। তবে স্থানীয় সংসদ সদস্যকে এলাকা ছেড়ে যেতে বলা সমীচীন হয়নি। অন্য এলাকার এমপি হলে আমাদের কোনো বক্তব্য ছিল না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, যারা প্রার্থী তারা বলেছেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। ঠাকুরগাঁওয়ে বসে মির্জা ফখরুল কী বললেন তাতে কিছু আসে যায় না।