NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

সংবিধান নিয়ে মন্তব্য, ট্রাম্পের নিন্দা করল হোয়াইট হাউস


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৮ এএম

সংবিধান নিয়ে মন্তব্য, ট্রাম্পের নিন্দা করল হোয়াইট হাউস

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সংবিধান বাতিলের জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। গত শনিবার নিজের প্রতিষ্ঠিত অনলাইন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ওই আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প।

পোস্টে ট্রাম্প আবারও দাবি করেন, তিনিই ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন। ট্রাম্প ওই নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগও করেন এবং তাঁকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া উচিত কি না সে প্রশ্ন তোলেন।

 

তিনি বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগসাজশে তাঁর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ তোলেন।

 

ট্রাম্পের ওই পোস্টের পর হোয়াইট হাউস থেকে নিন্দা জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় তথা বাসভবন হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস এটিকে ‘জাতির অন্তঃকরণের ওপর আঘাত’ বলে মন্তব্য করেন।

বেটস এক বিবৃতিতে বলেন, ‘শুধু জিতলেই আপনি দেশকে ভালোবাসবেন তা হতে পারে না। ’ সব মহল থেকেই ট্রাম্পের মন্তব্যের নিন্দা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

অনেক জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতা রিপাবলিকানদের চ্যালেঞ্জ জানিয়েছেন। এরিক সোয়ালওয়েল প্রশ্ন তোলেন, এই (ট্রাম্পের) মন্তব্যের নিন্দা না জানালে দলের (রিপাবলিকান) সদস্যরা কিভাবে আর নিজেদের ‘সাংবিধানিক রক্ষণশীল’ বলে দাবি করবেন।

সূত্র : বিবিসি