NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাশিয়ার দু’টি বিমানঘাঁটিতে বিস্ফোরণে কয়েকজন হতাহত


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:২১ এএম

>
রাশিয়ার দু’টি বিমানঘাঁটিতে বিস্ফোরণে কয়েকজন হতাহত

রাশিয়ার সামরিক বাহিনীর দু’টি বিমানঘাঁটিতে বিস্ফোরণে কয়েক জন নিহত হয়েছেন। ইউক্রেন সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে রাশিয়ার পৃথক দুই বিমানঘাঁটিতে বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক জন।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের রিয়াজান শহরের কাছের একটি বিমানঘাঁটিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত তিন জন নিহত ও আরও ছয় জন আহত হয়েছেন।

এছাড়া সারাতোভ অঞ্চলের একটি বিমানঘাঁটিতে বিস্ফোরণে আরও দু’জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে পৃথক এই বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। আর এই দুই বিস্ফোরণস্থলের অবস্থান ইউক্রেনের সীমান্ত এলাকা থেকে কয়েকশ কিলোমিটার দূরে।

সারাতোভ অঞ্চলের এঙ্গেলস বিমানঘাঁটিতে রাশিয়ার কৌশলগত দূরপাল্লার সব বোমারু বিমান নোঙ্গর করা আছে বলে মনে করা হয়।

সারাতোভের আঞ্চলিক গভর্নর বলেছেন, নিরাপত্তা বাহিনী এই ঘটনা তদন্ত করে দেখছে। তবে সরাসরি বিস্ফোরণের কথা না বললেও সেখানকার ‘সামরিক স্থাপনায় একটি ঘটনা’ ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

বিবিসির রুশ সম্পাদক স্টিভেন রোসেনবার্গ বলেছেন, রাশিয়ার পৃথক দু’টি সামরিক স্থাপনায় বিস্ফোরণের পেছনে ইউক্রেনের জড়িত থাকার জল্পনায় ইন্ধন জোগাবে এই খবর।

গত সপ্তাহে স্যাটেলাইট থেকে সংগৃহীত ছবিতে এঙ্গেলস বিমানঘাঁটিতে সামরিক বিমানের তৎপরতা দেখা যায়। এঙ্গেলসের স্যাটেলাইট ছবি প্রকাশের পর বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পৃথক বিস্ফোরণের ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে।

ভিন্ন ভিন্ন বিস্ফোরণের ব্যাপারে মন্তব্য জানতে চাইলে সোমবার পেসকভ বলেন, এই ঘটনার বিষয়ে তার কাছে এখন পর্যন্ত তথ্য নেই। তবে তিনি বিস্ফোরণের ব্যাপারে গণমাধ্যমে খবর দেখেছেন বলে জানিয়েছেন।