NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জিতেই ‘কঠিন’ শেষ আটের কথা মনে করিয়ে দিলেন মেসি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৫:৩১ পিএম

>
জিতেই ‘কঠিন’ শেষ আটের কথা মনে করিয়ে দিলেন মেসি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তো বটেই, শেষ আট নিশ্চিত করার ম্যাচে আর্জেন্টিনাকে লড়তে হয়েছে স্নায়ুচাপের সঙ্গেও। তবে সে লড়াই শেষে আর্জেন্টিনারই জয় হয়েছে। ২-১ গোলে জয় নিয়ে ৮ বছর পর লিওনেল মেসিরা আবারও পৌঁছে গেছেন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে। 

২ গোলে এগিয়ে অনেকটাই সুবিধাজনক অবস্থানে চলে গিয়েছিল আর্জেন্টিনা। এরপর অস্ট্রেলিয়া ১ গোল শোধ করে ম্যাচে ফিরে আসে। শেষ মুহূর্তে এমিলিয়ানো মার্টিনেজের দারুণ সেভটা না হলে ম্যাচটা গড়াতে পারত অতিরিক্ত সময়েও। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসি জানালেন, ম্যাচটা সে পর্যন্ত যেতেই দেওয়া উচিত হয়নি আর্জেন্টিনার।

বললেন, ‘আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলাম। তবে আমার মনে হয় আমরা ম্যাচটি শেষ করে দিতে পারতাম। মার্টিনেজের সেই সেভটি বাদ দিলে সম্ভবত আমরা খুব একটা ভুগিনি। এটি খুবই শারীরিক শক্তির এক ম্যাচ ছিল। জয় নিয়ে আরও একধাপ এগিয়ে যাওয়ায় আমি খুবই আনন্দিত।’

এরপরই মেসি মনে করিয়ে দিলেন শেষ আটের ‘কঠিন’ লড়াইয়ের কথা। আর্জেন্টাইন অধিনায়কের কথা, ‘আমার মনে হচ্ছে খুব কঠিন এক ম্যাচই হতে যাচ্ছে সেটা। তারা আমাদের কাছ থেকে ম্যাচটা বের করে নিতে চাইবে। এই পর্যায়ে এসে বিশ্বকাপ আরও কঠিন উঠছে।’

সেই ম্যাচের জন্য মেসিদের হাতে আছে আর মাত্র ৫ দিন। আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে হবে সেই লড়াই।