NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে সিদ্ধার্থ-কিয়ারা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৮:১২ এএম

>
জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে সিদ্ধার্থ-কিয়ারা

রবিবার (২৭ নভেম্বর) কিয়ারা আদভানির ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে শুরু হয়েছে নয়া জল্পনা। শিগগির কিছু একটা ঘোষণা দেবেন অভিনেত্রী। কী সেই ঘোষণা? সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের ঘোষণা নাতো?

জানুয়ারিতেই বিয়ে করছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি? শোনা যাচ্ছে চন্ডীগড়ে সাতপাকে বাঁধা পড়বেন তারা। তবে বিয়ে নিয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছেন দুই তারকাই। প্রথমে শোনা গিয়েছিল ২০২২-এর শেষেই বিয়ে করবেন এই জুটি। তবে এখন জানা যাচ্ছে নতুন বছরের শুরুতে বিয়ের পিঁড়িতে বসবেন সিদ্ধার্থ ও কিয়ারা।

নাম প্রকাশে অনিচ্ছুক তাদের এক কাছের মানুষ সংবাদমাধ্যমে জানায় যে, এটি নিছকই গুজব। এখনও অবধি বিয়ের কোনো পরিকল্পনা নেই তাদের। প্রথমে শোনা যায় নভেম্বর, তারপর ডিসেম্বর এবার শোনা যাচ্ছে জানুয়ারিতে বিয়ে করছেন তারা। তবে এটা পুরোটাই গুজব। ‘শেরশাহ’ মুক্তির পর থেকেই সিদ্ধার্থ এবং কিয়ারার অফস্ক্রিন রসায়ন ঘিরে চলছে জোর জল্পনা।

‘কফি উইথ করণ’-এর শেষ সিজনে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও ভিকি কৌশল। সেখানেই শোয়ের সঞ্চালক করণ চেপে ধরেন সিদ্ধার্থকে। কিয়ারার একটি ভিডিও ক্লিপ দেখান যেখানে কিয়ারাকে প্রশ্ন করা হয়েছিল, ‘সিদ্ধার্থের সঙ্গে তোমার সম্পর্কটা কবির ও প্রীতির চেয়ে কতটা আলাদা?’ উত্তরে তিনি জানান, সিদ্ধার্থ আমার বিশেষ বন্ধুর চেয়ে অনেক বেশি কিছু। এবং বিয়ের জন্যও পুরোপুরি প্রস্তুত আছি।