NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

ওমরাহ পালন করছেন শাহরুখ খান


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৩:৪১ এএম

>
ওমরাহ পালন করছেন শাহরুখ খান

পরনে শুধু সাদা থান। শরীরের কিয়দংশ খোলা। উসকোখুসকো চুল। মুখে মাস্ক। এক নজরে দেখে চেনার উপায় নেই যে ইনি বলিউডের কিং খান! তবে খানিকটা সময় নিয়ে চোখ মেললে শাহরুখকে চিনতে পারাটা খুব একটা কঠিন হওয়ার কথা নয়।

ওমরাহ পালন করতে বর্তমানে পবিত্র শহর মক্কায় রয়েছেন শাহরুখ। পবিত্র ক্বাবা চত্বরে শাহরুখকে ওমরাহ পালন করতে দেখে চিনে ফেলেন কোনো এক ভক্ত। অতঃপর ক্যামেরাবন্দি করেন।

শাহরুখের একটি ফ্যান পেজ থেকে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই একেবারে অন্য অবতারে দেখা গেল কিং খানকে। সুপারস্টারকে ঘিরে রয়েছেন অনেকে। 

‘ডাঙ্কি’ ছবির শুট করতে সৌদি আরবে গেছেন শাহরুখ। সেখানকার লোকেশন এবং আতিথেয়তা দেখে এমনই প্রেমে পড়ে যান যে, বুধবার (৩০ নভেম্বর) এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

সেখানে তিনি লিখেছেন, শুটিং শিডিউল শেষ করার থেকে শান্তির আর কিছুই নেই। এই যেমন সৌদিতে ডাঙ্কির শুট শেষ হলো। আমাদের এমন অপরূপ লোকেশন এবং আতিথেয়তা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি রাজু স্যার এবং টিমের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।