NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যুক্তরাষ্ট্রে দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট কমিটি পুনর্গঠন


খবর   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৪, ০২:২০ এএম

>
যুক্তরাষ্ট্রে দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট কমিটি পুনর্গঠন

মেয়াদ উত্তীর্ণ হওয়ায় যুক্তরাষ্ট্রভিত্তিক দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। 

স্থানীয় সময় রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় হ্যামট্রামিক শহরের রেশমী রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় ২০২৩-২০২৪ সালের ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আগের সভাপতি সৈয়দ মহিউদ্দিন।

পুনর্গঠিত কমিটিতে শামসুল হুদা পাশাকে সভাপতি এবং জুবায়ের আহমদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সাব্বির আহমদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই সংগঠন যুক্তরাষ্ট্রে বসবাসকারী সুনামগঞ্জ জেলার দিরাই-শাল্লা উপজেলার প্রবাসীদের। আগের কমিটির মেয়াদ শেষ হয়েছে। এ কারণে কমিটি পুনর্গঠন করা হয়েছে। 

এদিকে কমিটির সহ-সভাপতি হয়েছেন জাইক উদ্দিন ও ইয়ান উদ্দিন। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক অপু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বদরুল, প্রচার সম্পাদক জাকির হোসেন, সহ-প্রচার সম্পাদক জাকির আহমদ, অর্থ সম্পাদক আলী আহসান সুহান, ক্রীড়া সম্পাদক শুয়েব আহমদ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. মাসুদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক নাদিম মাহমুদ, দপ্তর সম্পাদক ইফরান আহমেদ কাওসার ও ধর্ম সম্পাদক হয়েছেন মোহাম্মদ মোমেন। 

কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কাজল মিয়া, মোহাম্মদ মুতালিব, মৃদুল কান্তি সরকার, রবিউল ইসলাম রবি, কাওসার আহমদ ও জাকির হোসেন।